নেপালে প্রচুর পরিমাণ নকল ব্যালটসহ ভারতীয় নাগরিক গ্রেফতার
প্রকাশিত: ০৯:৩৭, ১৭ নভেম্বর ২০২২
প্রতীকী ছবি
নেপালে প্রচুর পরিমাণ নকল ব্যালট পেপার বহনের অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। দেশটিতে নির্বাচনের চার দিন আগে এই ঘটনা ঘটলো। বুধবার (১৬ নভেম্বর) পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ২০ নভেম্বর নেপালে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নেপাল পুলিশের একটি দল দক্ষিণাঞ্চলীয় পারসা জেলার জগন্নাথপুর পৌরসভা থেকে ইজাজত আহমদকে গ্রেফতার করেছে।
নেপাল পুলিশের বিবৃতি অনুসারে, ইজাজত আহমদ ভারতের বিহার রাজ্যের পশ্চিম চাম্পারান জেলার বাসিন্দা। তার কাছ থেকে ১৫ হাজার নকল ব্যালট পেপার পাওয়া গেছে।
নেপালের এবারের নির্বাচনকে দেশটির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী ও স্থিতিশীলতা বজায় রাখতে এবারের নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। ২০ নভেম্বর নেপালের কেন্দ্রীয় পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাদেশিক ও পার্লামেন্ট নির্বাচনের এই ব্যালটগুলো নিয়ে তিনি ভারত থেকে নেপালের দিকে যাচ্ছিলেন। মোটরবাইকে ব্যালট বহনের সময় তাকে আটক করা হয়। তিনি যে মোটরবাইক ব্যবহার করছিলেন তা ভারতে নিবন্ধিত।
ঘটনার বিস্তারিত তদন্তের জন্য পুলিশ ইজাজতকে কাস্টডিতে নিয়েছে। তবে তিনি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা প্রার্থীর ব্যালট বহন করছিলেন কি না তা জানা যায়নি।
বঙ্গবাণীডটকম/এমএস
- এবার রাশিয়ায় ইউক্রেনের হামলা
- মাদ্রাসায় পড়াতে হবে হিন্দু ধর্মগ্রন্থ!
- ভারতের মিগ ২৯-কে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
- করোনায় মৃত্যু প্রায় ৪৪ লাখ
- প্রায় ১৬ কোটি টকায় বিক্রি হল একটি কবুতর
- ভিক্ষায় পাওয়া লটারি, জিতলেন ৫০ লাখ টাকা
- আসছে মহা বিপদ, ডুবে যাবে লন্ডন-ফ্লোরিডা-কায়রোসহ অনেক শহর!
- মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক
- ফের আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
- সৌদির প্রখ্যাত আলেম শেখ আবদুল্লাহ গ্রেফতার
- বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখে পেড়িয়ে
- অবৈধ স্বর্ণের খনিধসে নিহত ৫০
- চুল কাটতে গিয়ে পুড়ল কপাল, মামলা খেলেন নাপিত
- লেবাননে আবারো শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
- আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি আরব
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

