ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ | শ্রাবণ ৩ ১৪৩৩
ঢাকা, ১৯ জুলাই, ২০২৬       
Shruhid Tea

‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ২১:১৫, ১১ মে ২০২৬

‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’

ফরিদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য চৌধুরী নায়ক ইউসুফ

স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়ক ইউসুফ বলেছেন, মাদক নির্মূলে আপনাদের ১১০% সহযোগিতা করতে হবে। দেশ এবং দশের কথা চিন্তা করে আপনারা নিজ নিজ এলাকার সক্রিয় হয়ে মাদক,  অপরাধ দমন ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে সহযোগিতা করেন।

ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (১১মে) দুপুরে  ফরিদপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় চৌধুরী নায়াব ইউসুফ আরো বলেন,  আপনাদের পুরানো কথা ভুলে যেতে হবে, পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। আপনার যদি সামনে এগিয়ে যেতে না পারেন তাহলে আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু অ্যাকশনে যাবে। আপনারা দেখেছেন যে, মেয়র (পৌরসভা) বাদ হয়েছে, শহরের (ওয়ার্ড) কমিশনারা বাদ হয়ে গেছে। তাই দেশ এবং দশের কথা চিন্তা করে আপনারা নিজ নিজ এলাকার সক্রিয় হয়ে মাদক,  অপরাধ দমন ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে সহযোগিতা করেন।

এসম তিনি আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে, গরু চুরি রোধের পাশাপাশি ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশ দেন। পাশাপাশি মাদককারবারিরা যেন সুযোগ নিতে না পারে সেদিকেও তাদেরকে লক্ষ্য রাখতে বলেন। প্রয়োজনে তিনি ২৪ ঘন্টা পুলিশকে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব দিতে কোতয়ালী থানার ওসিকে নির্দেশ দেন।

এসময় ফরিদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও  গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উন্নত প্ৰযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্রসারণ প্ৰকল্পের আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের মাঝে পাটবীজ ক্রয় চেক বিতরণ করা হয়।#

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত