জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর
প্রকাশিত: ২১:২৮, ৮ সেপ্টেম্বর ২০২৬
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
জাতীয় সংসদের বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ইসলামী’ দল বলা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। জামায়াত তাদের লোগো থেকে ‘আকিমুদদ্বীন’ কথাটি উঠিয়ে ফেলেছে। এতে ওখানে ইসলাম কথাটি আর থাকে না। তাই তাদেরকে ইসলামী দল বলাও যায় না বলেও জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামী আন্দোলনের আমির এসব কথা বলেন।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের উদ্ধৃতি টেনে চরমোনাই পীর বলেন, ‘জামায়াতে ইসলামী দলের লোগো থেকে আকিমুদদ্বীন কথাটি উঠিয়ে ফেলেছে। এতে ওখানে ইসলাম কথাটি আর থাকে না। গত নির্বাচনের ইশতেহারে জামায়াত যে ইসলাম অনুযায়ী দেশ চালাবে, এ কথা কোথাও বলেনি। পাশাপাশি জামায়াতের আমির সে সময় বলেছিলেন, তারা শরিয়া অনুযায়ী দেশ চালাবেন না, প্রচলিত আইনে চালাবেন। সব মিলিয়ে বলা চলে জামায়াত আর ইসলামী দল নয়। তাদেরকে ইসলামী দল বলাও যায় না।’
১১ দলের লংমার্চ নিয়েও প্রশ্ন তুলে চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামী বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করেছে। সেখান থেকে ফিরে সংসদে দলের আমির বলেছেন, ‘বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট নয়’, তাহলে এতো তেল গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করলেন? এমন দ্বিমুখি আচরণ কেন।
একই সাথে ক্ষমতাসীন দল বিএনপিকে নিয়েও অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির। তার দাবি, বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করছে। ‘নির্বাচনের আগে ওয়াদা করেছিল ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবেন না। কিন্তু সে ওয়াদা রাখছেন না। সংসদে তারা এরই মধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন দিয়েছে’।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, ‘তারা (সরকার) শরিয়াবিরোধী আইন থেকে ফিরে না আসলে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হব।’
- ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
- রিয়ান সভাপতি, ফাহিম সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি সাদিকুর
- ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী শিকদার করোনায় আক্রান্ত
- ফরিদপুরে খাবার বিতরণ শেষে বিএনপি নেতা জুয়েল সহ গ্রেফতার ২
- ইশরাক হোসেনের বাসায় হামলায় বিএনপির ক্ষোভ
- শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভোলা মাস্টারের শ্রদ্ধা
- মানুষের জন্য কাজ করাই ছাত্রলীগের মূল দায়িত্ব: প্রধানমন্ত্রী
- আইসিইউতে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শারীরিক অবস্থার উন্নতি
- লাখো মানুষের অংশগ্রহণে চৌধুরী কামাল ইবনে ইউসুফের দাফন সম্পন্ন
- সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা
- প্রার্থী মনোনয়নে বিএনপির নতুন যে নীতিমালা
- ধর্ষণ আইনের যেন অপব্যবহার না হয়: জিএম কাদের
- উপনির্বাচনে ঢাকা-৫ আসনে মনু ও নওগাঁ-৬ এ হেলাল আ. লীগের প্রার্থী
- ধর্ষণের প্রতিবাদে সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

