আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি আরব
প্রকাশিত: ০৯:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০২০
আন্তর্জাতিক ফ্লাইট চালুর সময় জানিয়েছে সৌদি আরব। ১৫ সেপ্টেম্বর থেকে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এর আওতায় বিশেষ শ্রেণিতে নাগরিক ও বাসিন্দাদের ভ্রমণের অনুমতি দেয়া হবে। রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এই খবর জানিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২১ সালের ১ জানুয়ারির পর সৌদি আরব নাগরিকদের জন্য জল, স্থল ও বিমান পথে চলাচলে ভ্রমণ নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করবে।
উগসাগরীয় দেশগুলোর সংস্থা জিসিসি ও সৌদি আরবের বাসিন্দা নন কিন্তু বসবাসের অনুমতি রয়েছে কিংবা ভ্রমণ ভিসাধারীদের করোনা নেগেটিভ প্রমাণের শর্তে ১৫ সেপ্টেম্বর থেকে দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন।
বিশেষ শ্রেণির আওতায় রয়েছেন সরকারি ও সামরিক খাতের কর্মকর্তা, কূটনীতিক ও তাদের পরিবার, যারা সরকারি ও বেসরকারি খাতে বিদেশে কর্মরত, ব্যবসায়ী, বিদেশে চিকিৎসা প্রয়োজন এমন রোগী, বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থী ও মানবিক প্রয়োজন এবং ক্রীড়া দলের সদস্যরা।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সৌদি আরব। সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে এবং দেশটিতে ৪ হাজার ২৬৮ জনের মৃত্যু হয়েছে ।
বঙ্গবাণী/এমএস
- এবার রাশিয়ায় ইউক্রেনের হামলা
- মাদ্রাসায় পড়াতে হবে হিন্দু ধর্মগ্রন্থ!
- ভারতের মিগ ২৯-কে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
- করোনায় মৃত্যু প্রায় ৪৪ লাখ
- প্রায় ১৬ কোটি টকায় বিক্রি হল একটি কবুতর
- ভিক্ষায় পাওয়া লটারি, জিতলেন ৫০ লাখ টাকা
- আসছে মহা বিপদ, ডুবে যাবে লন্ডন-ফ্লোরিডা-কায়রোসহ অনেক শহর!
- মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক
- ফের আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
- সৌদির প্রখ্যাত আলেম শেখ আবদুল্লাহ গ্রেফতার
- বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখে পেড়িয়ে
- চুল কাটতে গিয়ে পুড়ল কপাল, মামলা খেলেন নাপিত
- অবৈধ স্বর্ণের খনিধসে নিহত ৫০
- লেবাননে আবারো শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
- আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি আরব
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

