নায়াব ইউসুফের উদ্যোগে সিটি কর্পোরেশন হচ্ছে ফরিদপুর পৌরসভা
প্রকাশিত: ২২:১০, ৮ সেপ্টেম্বর ২০২৬
চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর ৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে সিটি কর্পোরেশনে উন্নীত হচ্ছে ফরিদপুর পৌরসভা। এরইমধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ পৌরসভাটিকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, ফরিদপুর একটি প্রাচীন ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ জেলা শহর। জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ণ এবং নাগরিক সেবার চাহিদা বাড়ায় বর্তমান পৌরসভা কাঠামোর মাধ্যমে আধুনিক নগরসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
চিঠিতে বলা হয়, ফরিদপুর পৌরসভার আয়তন ১৭ দশমিক ৩৮ বর্গকিলোমিটার থেকে বেড়ে ৬৬ দশমিক ৫৪ বর্গকিলোমিটার এবং ওয়ার্ড সংখ্যা ৯ থেকে ২৭-এ উন্নীত হয়েছে। পৌরবাসী অনেক ক্ষেত্রে সিটি কর্পোরেশনের সমপর্যায়ের কর ও বিভিন্ন ফি পরিশোধ করলেও সেই অনুপাতে উন্নত নাগরিক সেবা ও অবকাঠামোগত সুবিধা পাচ্ছেন না।
সংসদ সদস্যের মতে, সিটি কর্পোরেশনে উন্নীত করা হলে পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, শিল্প-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হবে।
উল্লেখ্য ৩০ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক চিঠিতে স্থানীয় সরকার বিভাগকে ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয়তার নিরিখে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠাতে বলা হয়।
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

