ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ | শ্রাবণ ৩ ১৪৩৩
ঢাকা, ১৯ জুলাই, ২০২৬       
Shruhid Tea

ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:৩৬, ১৩ মে ২০২৬

ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান

ছবি-সংগৃহীত

ফরিদপুরে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পালের নেতৃত্বে এ অভিযানে 'রুপালী ফিস' নামের প্রতিষ্ঠানের মালিক হারুন সরকারকে অনিবন্ধিতভাবে মাছ মজুদ ও বিক্রির দায়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৯ ধারায় এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পালের সঙ্গে এ অভিযান আরো অংশ নেন ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আজমুল ফুয়াদ রিয়াদ এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান।

এ বিষয়ে জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান বলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  এতে 'রুপালী ফিস' নামের প্রতিষ্ঠানের মালিক হারুন সরকারকে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন মাছ মজুদ ও বিক্রি, মাছ ক্রয়ের তারিখ ও চালান পত্র দেখাতে না পারার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উক্ত মাছগুলো যে প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয়েছে তাদের নিকট ফেরত দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। 

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত