এবার রাশিয়ায় ইউক্রেনের হামলা
প্রকাশিত: ১৭:২০, ১ এপ্রিল ২০২২
ছবি-সংগৃহীত
গত এক মাসের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা চালিয়ে আসছে। এতদিন সে হামলা শুধু প্রতিহত করছিলো ইউক্রেনের সামরিক বাহিনি। কিন্তু এবার তারা রাশিয়ার সীমান্তে ঢুকে তেলের গুদামে হামলা চালিয়েছে বলে দাবি করেছন আঞ্চলিক গভর্নর।
রাশিয়ার বেলগোরোদ শহরের একটি তেলের গুদামে বিমান হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার এক টেলিগ্রাম পোস্টে আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ এ অভিযোগ করেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়ার বেলগোরোদ শহরটি অবস্থিত ইউক্রেনের উত্তর সীমান্তে। শহরটির আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, শুক্রবার সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেলের গুদামে হামলা চালানো হয়। এর পরপরই সেখানে আগুন ধরে যায় এবং ছড়িয়ে পড়ে।
এর আগে গ্লাদকভ দাবি করেছিলেন, এ ঘটনায় আহত দুইজন বিপদমুক্ত। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নোভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ হাজার কিউবিক মিটার জ্বালানিতে আগুন লেগেছে। গুদামের আটটি জ্বালানি ট্যাংকে আগুন লাগাসহ আরও আটটি ট্যাংকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- এবার রাশিয়ায় ইউক্রেনের হামলা
- মাদ্রাসায় পড়াতে হবে হিন্দু ধর্মগ্রন্থ!
- ভারতের মিগ ২৯-কে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
- করোনায় মৃত্যু প্রায় ৪৪ লাখ
- প্রায় ১৬ কোটি টকায় বিক্রি হল একটি কবুতর
- আসছে মহা বিপদ, ডুবে যাবে লন্ডন-ফ্লোরিডা-কায়রোসহ অনেক শহর!
- ভিক্ষায় পাওয়া লটারি, জিতলেন ৫০ লাখ টাকা
- মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক
- ফের আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
- সৌদির প্রখ্যাত আলেম শেখ আবদুল্লাহ গ্রেফতার
- বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখে পেড়িয়ে
- চুল কাটতে গিয়ে পুড়ল কপাল, মামলা খেলেন নাপিত
- অবৈধ স্বর্ণের খনিধসে নিহত ৫০
- লেবাননে আবারো শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
- আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি আরব
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

