ঢাকা, ০৮ আগস্ট, ২০২৬ | শ্রাবণ ২৪ ১৪৩৩
ঢাকা, ০৮ আগস্ট, ২০২৬       
Shruhid Tea

ইউক্রেন অভিযানে রাশিয়ার ৬ হাজার সেনা নিহত : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৫৭, ১০ মার্চ ২০২২

ইউক্রেন অভিযানে রাশিয়ার ৬ হাজার সেনা নিহত : যুক্তরাষ্ট্র

ছবি-সংগৃহীত

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানে শুরুর পর থেকে টানা ১৫ দিনে রাশিয়ার ৫ থেকে ৬ হাজার সেনা নিহত হয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম সিবিএসকে মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানান। এছাড়া যুদ্ধে আনুমানিক ১৫ থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছে। যা নিহতের সংখ্যার তিনগুণ। 

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা বলেন, এই অনুমান খুব উল্লেখযোগ্য হতাহত।
অন্যদিকে ইউক্রেন দাবি করছে যে, যুদ্ধে রাশিয়ার ১২ হাজার সেনা নিহত হয়েছে। 

তবে গত সপ্তাহে রাশিয়া জানায়, ইউক্রেনে সংঘাতে তাদের ৫০০ এর কম সেনা নিহত হয়েছে। তবে বিবিসির পক্ষ থেকে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বঙ্গবাণীডটকম/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত