স্কুলে ইসরাইলি হামলা, গাজায় শিশুসহ নিহত আরও ২৯
প্রকাশিত: ১৭:০৬, ১২ মে ২০২৫
ছবি-সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২৯ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৯৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে গাজা উপত্যকার উত্তরে একটি স্কুল ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
আল জাজিরা টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, দখলদার ইসরাইলি বিমানবাহিনী জাবালিয়ার একটি বালিকা বিদ্যালয়ে ধারাবাহিক বোমা হামলা চালায়। এ বিদ্যালয়টি গাজার উত্তরাংশে অবস্থিত।
বোমা হামলার সময় স্কুল ভবনটিতে অবস্থানরত অন্তত ১৫ জন শরণার্থী নিহত হন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।
এদিকে সোমবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিগত কিছু দিনের পুরনো হামলায় নিহত আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেলিগ্রামে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে ইসরাইল গাজায় এখন পর্যন্ত ৫২,৮৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১,১৯,৬৪৮ জনকে আহত করেছে।
এছাড়া গত ১৮ মার্চ ইসরাইল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে এখন পর্যন্ত ২,৭৪৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৭,৬০৭ জন আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।#
- এবার রাশিয়ায় ইউক্রেনের হামলা
- মাদ্রাসায় পড়াতে হবে হিন্দু ধর্মগ্রন্থ!
- ভারতের মিগ ২৯-কে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
- করোনায় মৃত্যু প্রায় ৪৪ লাখ
- প্রায় ১৬ কোটি টকায় বিক্রি হল একটি কবুতর
- ভিক্ষায় পাওয়া লটারি, জিতলেন ৫০ লাখ টাকা
- আসছে মহা বিপদ, ডুবে যাবে লন্ডন-ফ্লোরিডা-কায়রোসহ অনেক শহর!
- মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক
- ফের আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
- সৌদির প্রখ্যাত আলেম শেখ আবদুল্লাহ গ্রেফতার
- বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখে পেড়িয়ে
- চুল কাটতে গিয়ে পুড়ল কপাল, মামলা খেলেন নাপিত
- অবৈধ স্বর্ণের খনিধসে নিহত ৫০
- লেবাননে আবারো শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
- আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি আরব
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’
ফরিদপুরে নিহত সেই ট্রাকচালকের এতিম শিশুকন্যার পাশে প্রধানমন্ত্রী
ফরিদপুরে তেল নাই লেখা ২ পাম্পে অভিযানে মিললো ৫৪ হাজার লিটার তেল

