রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার আহ্বান ইউক্রেনের
প্রকাশিত: ০৯:৫৮, ২০ সেপ্টেম্বর ২০২৩
ভলোদিমির জেলেনস্কি
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করতে বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। সূত্র- বিবিসি। সাধারণ পরিষদে যোগদানকারী বিশ্বনেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘শয়তানকে বিশ্বাস করা যায় না। পরমাণু শক্তিধর রাশিয়ার বিশ্বকে ‘চূড়ান্ত যুদ্ধের দিকে ঠেলে দেওয়া’ বন্ধ করতে হবে।
ইউক্রেনীয় শিশুদের অপহরণ করে মস্কো ‘গণহত্যা’ চালিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘রাশিয়ার পরমাণু অস্ত্র রাখার অধিকার নেই। অস্ত্রীকরণ অবশ্যই রোধ করতে হবে। যুদ্ধাপরাধের অবশ্যই শাস্তি হতে হবে। নির্বাসিত ব্যক্তিদের অবশ্যই দেশে ফিরে আসতে হবে এবং দখলদারকে অবশ্যই তাদের নিজ ভূমিতে ফিরে আসতে হবে। আর আমাদের এ জন্য অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।’
গত মার্চে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় বেআইনিভাবে নির্বাসনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মস্কো বারবার ইউক্রেনের অভিযোগ অস্বীকার করেছে। তবে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ইঙ্গিত করেছে যে, রাশিয়া ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে।
জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদে যোগদানকারী বিশ্বনেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া যখন বিশ্বকে চূড়ান্ত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, ইউক্রেন তখন এটিই নিশ্চিত করার জন্য সবকিছু করছে যে, রাশিয়ার আগ্রাসনের পর বিশ্বের কেউ অন্য কোনো দেশকে আক্রমণ করার সাহস করবে না।’
বঙ্গবাণীডটকম/এমএস
- এবার রাশিয়ায় ইউক্রেনের হামলা
- মাদ্রাসায় পড়াতে হবে হিন্দু ধর্মগ্রন্থ!
- ভারতের মিগ ২৯-কে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
- করোনায় মৃত্যু প্রায় ৪৪ লাখ
- প্রায় ১৬ কোটি টকায় বিক্রি হল একটি কবুতর
- ভিক্ষায় পাওয়া লটারি, জিতলেন ৫০ লাখ টাকা
- আসছে মহা বিপদ, ডুবে যাবে লন্ডন-ফ্লোরিডা-কায়রোসহ অনেক শহর!
- মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক
- ফের আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
- সৌদির প্রখ্যাত আলেম শেখ আবদুল্লাহ গ্রেফতার
- চুল কাটতে গিয়ে পুড়ল কপাল, মামলা খেলেন নাপিত
- বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখে পেড়িয়ে
- অবৈধ স্বর্ণের খনিধসে নিহত ৫০
- লেবাননে আবারো শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
- আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি আরব
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’
ফরিদপুরে নিহত সেই ট্রাকচালকের এতিম শিশুকন্যার পাশে প্রধানমন্ত্রী

