ফের রিমান্ডে ইমরান খান ও তার স্ত্রী
প্রকাশিত: ১৮:৪৪, ২১ আগস্ট ২০২৪
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি
রাষ্ট্রীয় উপহার বা তোশাখানা সংক্রান্ত নতুন একটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৫ দিনের রিমান্ড (বিচারিক হেফাজত) মঞ্জুর করেছে দেশটির দুর্নীতিবিরোধী বিশেষ আদালত। সোমবার এ রিমান্ড মঞ্জুর করে আগামী ২ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির করার আদেশ দিয়েছেন আদালত।
এর আগে অপর একটি মামলায় ১০ দিনের রিমান্ড শেষে তাদেরকে সোমবার আদালতে হাজির করা হয়। গত ৮ আগস্ট তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়।
ইমরান খানকে গত বছরের ৯ মে গ্রেফতার করা হয়। ওই সময় উত্তেজিত হয়ে তার সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন অবকাঠামোতে ব্যাপক হামলা চালায়। ওই হামলার ঘটনায় ইমরান খানকে অভিযুক্ত করে তাকে ক্ষমা চাইতে বলে সেনাবাহিনী।
তবে বারবার ক্ষমা চাইতে অস্বীকার করেন ইমরান। ওই সময় সেনাবাহিনীর সঙ্গে সংলাপে বসতেও রাজি ছিলেন না সাবেক এ প্রধানমন্ত্রী।
তবে সম্প্রতি তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন। এখন সরকার নয়, সেনাবাহিনীর সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তার ভাষায়, সরকারের সঙ্গে আলোচনা একটি নিরর্থক অনুশীলন। তাই তিনি শুধু ‘প্রকৃত কর্তৃপক্ষের’ সঙ্গেই আলোচনা করবেন।
এদিকে নতুন তোশাখানা মামলার শুনানি চলাকালে দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) বিভিন্ন প্রশ্নের লিখিত জবাব দেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি।
ইদ্দত মামলায় ইমরান খান ও তার স্ত্রীকে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত খালাস দেওয়ার পরই, তাদের বিরুদ্ধে নতুন এ তোশাখানা মামলাটি দেওয়া হয়। সূত্র: জিও নিউজ
বঙ্গবাণীডটকম/এমএস
- এবার রাশিয়ায় ইউক্রেনের হামলা
- মাদ্রাসায় পড়াতে হবে হিন্দু ধর্মগ্রন্থ!
- ভারতের মিগ ২৯-কে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
- করোনায় মৃত্যু প্রায় ৪৪ লাখ
- প্রায় ১৬ কোটি টকায় বিক্রি হল একটি কবুতর
- ভিক্ষায় পাওয়া লটারি, জিতলেন ৫০ লাখ টাকা
- আসছে মহা বিপদ, ডুবে যাবে লন্ডন-ফ্লোরিডা-কায়রোসহ অনেক শহর!
- মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক
- ফের আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
- সৌদির প্রখ্যাত আলেম শেখ আবদুল্লাহ গ্রেফতার
- বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখে পেড়িয়ে
- অবৈধ স্বর্ণের খনিধসে নিহত ৫০
- চুল কাটতে গিয়ে পুড়ল কপাল, মামলা খেলেন নাপিত
- লেবাননে আবারো শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
- আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি আরব
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

