ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৩০ হাজার!
প্রকাশিত: ১৪:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ
দখলদার ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৩০ হাজার। এর অর্ধেকের বেশি শিশু ও নারী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের নির্বিচারে হামলায় নিহতের সংখ্যা ২৯ হাজার ৬৯২ জনে পৌঁছেছে। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এদিকে কাতারে আলোচনা চালিয়ে যেতে চায় ইসরায়েল।
রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৯২ জনে। এছাড়া ৬৯,৮৭৯ জন আহত হয়েছে।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
স্থানীয় কর্মকর্তা এবং গণমাধ্যম থেকে জানা গেছে, শনিবার ইসরায়েলের যুদ্ধ সংক্রান্ত মন্ত্রীসভা যুদ্ধবিরতি এবং গাজায় আটক প্রায় ১৩০ জিম্মিকে ফিরিয়ে আনার জন্য আলোচনা চালিয়ে নিতে কাতারে মধ্যস্থতাকারী পাঠাতে সম্মত হয়েছে।
শনিবার প্যারিসে শান্তি আলোচনা থেকে ইসরায়েলি প্রতিনিধিরা চলে এসেছিলেন। শুক্রবার সেখানে তারা নভেম্বরের যুদ্ধবিরতিতে সহায়তাকারী ও জিম্মি মুক্তিতে যারা ভূমিকা রেখেছিলেন সেইসব কাতারি, মিশরীয় এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সাথে সাক্ষাত করেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানেগবি জানান, আলোচনার আপডেট জানতেই শনিবার যুদ্ধ মন্ত্রীসভা বৈঠকে বসে। এন১২ নিউজ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্ভবত একটি চুক্তির নিয়ে এগুনোর সুযোগ রয়েছে। তবে তিনি আরো বলেন, এ ধরনের চুক্তির অর্থ যুদ্ধ শেষ হওয়া নয়।
এছাড়া যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সাথে ফিলিস্তিন রাষ্ট্র গঠন সংক্রান্ত কোনো চুক্তিও ইসরায়েল মেনে নেবে না বলে ইঙ্গিত দেন তিনি।
ইসরায়েল বলছে, শিগগিরই কোন চুক্তি না হলে তারা রাফাহ শহরে আক্রমণ চালাবে। তবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে। ওই অঞ্চলের লোকজনের মধ্যে হতাশা ও ক্ষুধা বিরাজ করছে।
শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে পুষ্টিহীনতার কারণে দু মাসের এক শিশু মারা গেছে।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সতর্ক করে দিয়েছে যে, খাদ্যাভাব এবং ক্রমবর্ধমান পুষ্টিহীনতা ও ব্যাধির কারণে গাজায় বিপুল সংখ্যক শিশুর মৃত্যু হতে পারে।
বঙ্গবাণীডটকম/এমএস
- এবার রাশিয়ায় ইউক্রেনের হামলা
- মাদ্রাসায় পড়াতে হবে হিন্দু ধর্মগ্রন্থ!
- ভারতের মিগ ২৯-কে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
- করোনায় মৃত্যু প্রায় ৪৪ লাখ
- প্রায় ১৬ কোটি টকায় বিক্রি হল একটি কবুতর
- ভিক্ষায় পাওয়া লটারি, জিতলেন ৫০ লাখ টাকা
- আসছে মহা বিপদ, ডুবে যাবে লন্ডন-ফ্লোরিডা-কায়রোসহ অনেক শহর!
- মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক
- ফের আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
- সৌদির প্রখ্যাত আলেম শেখ আবদুল্লাহ গ্রেফতার
- চুল কাটতে গিয়ে পুড়ল কপাল, মামলা খেলেন নাপিত
- অবৈধ স্বর্ণের খনিধসে নিহত ৫০
- বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখে পেড়িয়ে
- লেবাননে আবারো শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
- আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি আরব
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’
ফরিদপুরে নিহত সেই ট্রাকচালকের এতিম শিশুকন্যার পাশে প্রধানমন্ত্রী

