ইমরান খানকে গ্রেফতারে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি
প্রকাশিত: ২০:০৫, ৯ মে ২০২৩
ইমরান খান
অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যায় ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে পাকিস্তান। আজ ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গন থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে।
ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন তার ভক্ত ও সমর্থকেরা। ইমরান খানের গ্রেফতারকে কেন্দ্র করে পুরো ইসলামাবাদে সহিংস আন্দোলনের রূপ নিয়েছে। এ ঘটনায় দেশটির রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ইসলামাবাদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে, এই পরিস্থিতি যেন খারাপের দিকে না যায়, সেজন্য ১৪৪ ধারা জারি থাকবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইসলামাবাদে এই অবস্থা অব্যাহত থাকবে।
এদিন ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে রেঞ্জার্সের সদস্যরা গ্রেফতার করে। যেখানে তিনি (খান) তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরের বিষয়ে জামিন চাইতে গিয়েছিলেন। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারের পর সাবেক প্রধানমন্ত্রীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি কালো ভিগো গাড়িতে করে নিয়ে গেছে। গাড়িটিকে ঘিরে রেখেছে রেঞ্জার্সের সদস্যরা। সূত্র: জিও নিউজ
বঙ্গবাণীডটকম/এমএস
- এবার রাশিয়ায় ইউক্রেনের হামলা
- মাদ্রাসায় পড়াতে হবে হিন্দু ধর্মগ্রন্থ!
- ভারতের মিগ ২৯-কে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
- করোনায় মৃত্যু প্রায় ৪৪ লাখ
- প্রায় ১৬ কোটি টকায় বিক্রি হল একটি কবুতর
- ভিক্ষায় পাওয়া লটারি, জিতলেন ৫০ লাখ টাকা
- আসছে মহা বিপদ, ডুবে যাবে লন্ডন-ফ্লোরিডা-কায়রোসহ অনেক শহর!
- মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক
- ফের আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
- সৌদির প্রখ্যাত আলেম শেখ আবদুল্লাহ গ্রেফতার
- চুল কাটতে গিয়ে পুড়ল কপাল, মামলা খেলেন নাপিত
- অবৈধ স্বর্ণের খনিধসে নিহত ৫০
- বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখে পেড়িয়ে
- লেবাননে আবারো শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
- আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি আরব
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’
ফরিদপুরে নিহত সেই ট্রাকচালকের এতিম শিশুকন্যার পাশে প্রধানমন্ত্রী

