ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে এরদোগানের সঙ্গে আলোচনা করবেন বাইডেন
প্রকাশিত: ১৯:৩৩, ১০ মার্চ ২০২২
রিসেপ তাইয়েপ এরদোগানের জো বাইডেন
ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে তুরস্কের প্রেসিডেন্টকে টেলিফোন করবেন তিনি।
বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে কাতারভিত্তিক আলজাজিরার দেওয়া লাইভ আপডেটে হোয়াইট হাউসের বরাতে এ তথ্য জানানো হয়।
তুরস্কের সঙ্গে রাশিয়া ও ইউক্রেন দুদেশের সম্পর্কই ভালো। এরদোগান বলেছেন, এই যুদ্ধ থামাতে তিনি ২০ দেশের নেতার সঙ্গে কথা বলেছেন।
আর যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছে। রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করে দিয়েছে জো বাইডেনের সরকার।
এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধের ব্যাপারে আলোচনা করতে প্রথমবারের মতো একসঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
বৃহস্পতিবার তুরস্কের আনাতলিয়ায় এ বৈঠক শুরু হয়। তুরস্কের পরররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লুর আমন্ত্রণে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- এবার রাশিয়ায় ইউক্রেনের হামলা
- মাদ্রাসায় পড়াতে হবে হিন্দু ধর্মগ্রন্থ!
- ভারতের মিগ ২৯-কে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
- করোনায় মৃত্যু প্রায় ৪৪ লাখ
- প্রায় ১৬ কোটি টকায় বিক্রি হল একটি কবুতর
- ভিক্ষায় পাওয়া লটারি, জিতলেন ৫০ লাখ টাকা
- আসছে মহা বিপদ, ডুবে যাবে লন্ডন-ফ্লোরিডা-কায়রোসহ অনেক শহর!
- সৌদির প্রখ্যাত আলেম শেখ আবদুল্লাহ গ্রেফতার
- মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক
- ফের আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
- অবৈধ স্বর্ণের খনিধসে নিহত ৫০
- বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখে পেড়িয়ে
- চুল কাটতে গিয়ে পুড়ল কপাল, মামলা খেলেন নাপিত
- লেবাননে আবারো শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
- আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি আরব

