হাসপাতালে মারধরে এএসপি’র মৃত্যু, গ্রেফতার ১০
প্রকাশিত: ১৩:৩২, ১০ নভেম্বর ২০২০
ছবি-সংগৃহীত
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনায় ১০জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শ্যামলীতে উপ-পুলিশ কমিশনারের (তেজগাঁও বিভাগ) কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনার ১০জনকে গ্রেফতার করা হয়েছে।
মানসিক সমস্যার জন্য সোমবার দুপুর পৌনে ১২টায় মাইন্ড এইড হাসপাতালে আসেন আনিসুল করিম। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। তাৎক্ষণিক তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যাওয়া হয়। তবে সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে মাইন্ড এইড হাসপাতালের অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট রুমে সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনকে মারধরের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ইন্সপেক্টর মো. ফারুক মোল্লা বলেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখেছি তার হাত চেপে রাখা হয়েছিল। ঘটনার তদন্তে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ৬-৭ জনকে থানায় এনেছি। নিহতের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে। জড়িত সবাইকে মামলার আসামি করা হবে।
বঙ্গবাণী/এমএস
- প্রেমিকার কাছে হিরো সাজতে শিক্ষককে পিটিয়ে হত্যা করে ছাত্র জিতু
- চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের, পাঁচজন রিমান্ডে
- আলোচনায় ড্রাইভার মালেকের শৌচাগারের লাল কমোড
- ‘অপেশাদার আচরণ করবেন না’
- অসুস্থ স্বামীর জন্য রক্ত জোগাড় করতে গিয়ে ধর্ষিত হলেন স্ত্রী
- ঢাকায় কর্মরত দক্ষিণবঙ্গের সাংবাদিকদের আনন্দযাত্রা
- বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- রাজধানীতে এক ঘন্টায় ছয়টি বাসে আগুন
- ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকা`র নতুন কমিটি গঠন
- অভিযান শেষ, জেএমবির শীর্ষ নেতা আটক
- শহীদ মিনারের সামনে মদপান, আটক ৩
- উপ-নির্বাচনের দিন বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৯ মামলা, আসামি ৪৩৪
- গুলশানে স্পা সেন্টারের নামে যেভাবে হতো দেহ ব্যবসা
- এ মাসেই মেট্রোরেল চলাচল দেখবে নগরবাসী
- ‘দুর্নীতির ঊর্ধ্বে থেকে সেবা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে’
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

