বিমানবন্দর থেকে ৫৫ কেজি সোনা চুরি: ৪ সিপাহিকে জিজ্ঞাসাবাদ
প্রকাশিত: ১৮:৪৮, ৪ সেপ্টেম্বর ২০২৩
ছবি-সংগৃহীত
সোনা চুরির ঘটনা ঘটেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের ভল্ট থেকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের জন চারজনকে থানায় নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। সোমবার দুপুরে বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, কাস্টমস হাউজের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহিকে আমরা হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য। চুরির ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। তবে এ ঘটনায় যারাই জড়িত, তাদের আইনের আওতায় আনতে কাজ করা হচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের নিজস্ব ভল্ট থেকে ৫৫ কেজি সোনা গায়েব হয়ে গেছে।
ঢাকা কাস্টমস হাউজের কমিশনার নুরুল হুদা আজাদ বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এ জন্য দায়ীদের চিহ্নিত করে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। আমাদের আইনি পদক্ষেপ চলমান থাকবে।
বঙ্গবাণীডটকম/এমএস
- প্রেমিকার কাছে হিরো সাজতে শিক্ষককে পিটিয়ে হত্যা করে ছাত্র জিতু
- চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের, পাঁচজন রিমান্ডে
- আলোচনায় ড্রাইভার মালেকের শৌচাগারের লাল কমোড
- ‘অপেশাদার আচরণ করবেন না’
- অসুস্থ স্বামীর জন্য রক্ত জোগাড় করতে গিয়ে ধর্ষিত হলেন স্ত্রী
- ঢাকায় কর্মরত দক্ষিণবঙ্গের সাংবাদিকদের আনন্দযাত্রা
- বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- রাজধানীতে এক ঘন্টায় ছয়টি বাসে আগুন
- ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকা`র নতুন কমিটি গঠন
- অভিযান শেষ, জেএমবির শীর্ষ নেতা আটক
- শহীদ মিনারের সামনে মদপান, আটক ৩
- উপ-নির্বাচনের দিন বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৯ মামলা, আসামি ৪৩৪
- গুলশানে স্পা সেন্টারের নামে যেভাবে হতো দেহ ব্যবসা
- এ মাসেই মেট্রোরেল চলাচল দেখবে নগরবাসী
- ‘দুর্নীতির ঊর্ধ্বে থেকে সেবা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে’
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

