সিলিং ফ্যান একটানা কয় ঘণ্টার বেশি চালানো উচিত নয়
প্রকাশিত: ১৯:৩৮, ২ মে ২০২৪
সিলিং ফ্যান। ছবি-সংগৃহীত
তীব্র তাপদাহে পুড়ছে পুরো দেশ। এই পরিস্থিতিতে ঘরে ঘরে চলছে এসি, ফ্যান ও কুলারের ব্যবহার। এখনও বাংলাদেশের বেশিরভাগ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানই একমাত্র ভরসা। যাদের বাড়িতে এসি বা কুলার রয়েছে, তারাও ফ্যান ব্যবহার করেন। ফলে সেই ফ্যানকে ঘুরতে হয় সারা দিনরাত। কিন্তু ঠিক কত ঘণ্টা সিলিং ফ্যান চালানো যায়।
একটানা কত ঘণ্টা পাখা চালানো যায়, এই প্রশ্নটা অনেকেরই মনে আসে। অনেকেই ভয় পান, অতিরিক্ত পাখা চললে, পাখায় আগুন লেগে যেতে পারে বলে। রাতভর পাখা চলার কারণে অনেকেই ভয় পান, তার পুড়ে আগুন লেগে যেতে পারে।
কারণ বেশিরভাগ সময়ই খানিকক্ষণ পাখা চললে তা বেশ গরম হয়ে যায়। এমনটা ঘটে কারণ, ফ্যানের ভেতরে থাকা মোটরটি বিদ্যুৎশক্তির সাহায্যে ফ্যানকে ক্রমাগত ঘোরাতে সাহায্য করে। ফলে তাপ উৎপন্ন হয়।
যাই হোক, সারারাত পাখা চালানোর জন্য খুব বেশি চিন্তা করার দরকার নেই। কারণ বিশেষজ্ঞদের মতে, একটি সিলিং ফ্যান কোনো সমস্যা ছাড়াই গড়ে ৮ ঘণ্টা চালিয়ে রাখা যেতে পারে। তবে এর পরেও যদি ফ্যান চলতে থাকে তাহলে অতিরিক্ত গরম হওয়ার সমস্যা হতে পারে এবং যেকোনো বিপদও ঘটে যেতে পারে।
যদিও সিলিং ফ্যান এমনভাবে তৈরি করা হয়, যাতে তারা দীর্ঘ সময় পর্যন্ত চলতে পারে। তবে যদি আশঙ্কা থাকে কোনোরকম দুর্ঘটনার, তাহলে ভালো ব্র্যান্ডের পাখা কেনাই উচিত। তাতে একটা নির্ভরতা তৈরি হতে পারে। তবে সিলিং ফ্যানের কার্যক্ষমতা বজায় রাখতে ব্যবহারকারীদের কিছু বিষয়ও মাথায় রাখা উচিত। ব্লেড-হ অন্য অংশ মাঝে মধ্যেই পরিষ্কার করা দরকার। পাখাটি এমনভাবে লাগাতে হবে যাতে এর সর্বত্র একটা ভারসাম্য বজায় থাকে। কখনো কোনো অদ্ভুত শব্দ হলে মিস্ত্রীকে দিয়ে পরীক্ষা করিয়ে নেয়াই ভাল।
একইভাবে খেয়াল রাখতে হবে পাখার যেন অতিরিক্ত ব্যবহার না হয়। তাতে পাখা অনেকদিন পর্যন্ত টিকতে পারবে। আসলে একটি পাখা সারাদিন দিনের পর দিন চলতে থাকলে তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলে অপ্রয়োজনে ফ্যান না চালানোই ভালো। তাতে পাখাও ভালো থাকবে, বিদ্যুৎ সাশ্রয়ও হবে।
বঙ্গবাণীডটকম/এমএস
- আজ হতে ব্যাং’র পোশাকে শতকরা ৫০ ভাগ ছাড়!
- সিলিং ফ্যান একটানা কয় ঘণ্টার বেশি চালানো উচিত নয়
- ইজি’র ৮০ টি শোরুম অসংখ্য নতুন ডিজাইনের ঈদ কালেকশন
- লিভার ভালো আছে কিভাবে বুঝবেন?
- দীর্ঘ সময় বসে থাকায় ঘাড় বা পিঠ ব্যথা, যা করবেন
- ত্বকের যত্নে লেবু
- এই ঈদে ব্যাং’র পানজাবি
- পূজায় ব্যাং এর পোশাকে বান্ডেল অফার
- পাকা কলা সতেজ রাখুন দীর্ঘদিন
- গাজরের প্যাকে দারুন উজ্জ্বল ও টানটান ত্বক
- রুক্ষ চুলকে ঝলমলে করে তুলুন সহজে
- দুর্গা পূজায় ইমপেরর’র পাঞ্জাবির আয়োজন
- ‘এলিট লাইফ স্টাইল’র দুর্গা পূজার আয়োজন
- সামার কালেকশনে ব্যাং দিচ্ছে ৫০ ভাগ ছাড়!
- বগুড়াতে মাত্র ৪৯৯-৫৯৯ টাকায় পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

