সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যানের দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছে হাইক
প্রকাশিত: ১৮:২৩, ১৭ আগস্ট ২০২১
ফাইল ছবি
বেসরকারী আর্থিক সেবা প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনকে ৩ মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
অর্থসচিব, দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ডেপুটি গভর্নর, সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির এবং সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক।
আগামী ১৭ নভেম্বর এ রিট মামলার পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।
এর আগে, গত ১ আগস্ট একটি জাতীয় দৈনিকে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের দুর্নীতি নিয়ে ‘এক চেয়ার ১ লাখ ৪০ হাজার’ শিরোনামে প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এছাড়া সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্তের বাংলাদেশে ব্যাংক, দুদকের কাছে আবেদন করেও সাড়া মিলছে না, এমন খবর রিটে সংযুক্ত করা হয়।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী, একলাছ উদ্দিন ভুঁইয়া ও মো. মাহবুবুল এসলাম।
বঙ্গবাণীডটকম/এমএস
- ৮ সপ্তাহের আগাম জামিন পেলেন নিক্সন চৌধুরী
- প্রকাশ হলো ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের গেজেট
- ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, ডিএনএ টেস্ট বাধ্যতামূলক
- শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- এসিআইকে কোটি টাকা জরিমানা, দুই দিনে পণ্য সরিয়ে ফেলারও নির্দেশ
- নিক্সনের বিরুদ্ধে মামলা
- মানবতাবিরোধী অপরাধ
কায়সারের মৃত্যু পরোয়ানা ট্রাইব্যুনালে পৌঁছেছে - হাইকোর্টে নিক্সন চৌধুরী
- ভিপি নুরের বিরুদ্ধে মামলা, পিবিআইকে প্রতিবেদন জমার নির্দেশ
- গাড়ি চালকের ২৪টি ফ্ল্যাট, ৩টি বাড়ি
- ‘ধর্ষণের ঘটনায় সালিশ বৈঠক কেন অবৈধ নয়’
- রিফাত হত্যা মামলায় আরো ৬ জনের কারাদন্ড
- পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড
- ৩২ বছরের মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়িচালক র্যাবের হাতে আটক
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’
ফরিদপুরে নিহত সেই ট্রাকচালকের এতিম শিশুকন্যার পাশে প্রধানমন্ত্রী

