ট্রাইব্যুনালে সালমান, আনিসুল, পলকসহ ১৯ জন
প্রকাশিত: ১৪:০৫, ২০ এপ্রিল ২০২৫
সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ ১৯ জনকে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। ছবি: সংগৃহীত
গত বছর জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণআন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তাদের কঠোর নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিয়ে আসা হয়।
এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে।
হাজির হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
এছাড়াও আসামিদের তালিকায় আছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, অর্থ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
আসামিদের হাজিরাকে ঘিরে সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে আদালত চত্বরে জড়ো হন আসামিদের আত্মীয়-স্বজনরাও।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি একই মামলায় ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেই শুনানিতে আদালত ২০ এপ্রিল পরবর্তী হাজিরার দিন ধার্য করেছিলেন।
এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা গত বছরের গণআন্দোলন চলাকালে নিরাপরাধ মানুষের ওপর হামলা, হত্যাকাণ্ড এবং নিপীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রেখেছেন।#
- ৮ সপ্তাহের আগাম জামিন পেলেন নিক্সন চৌধুরী
- প্রকাশ হলো ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের গেজেট
- ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, ডিএনএ টেস্ট বাধ্যতামূলক
- শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- এসিআইকে কোটি টাকা জরিমানা, দুই দিনে পণ্য সরিয়ে ফেলারও নির্দেশ
- নিক্সনের বিরুদ্ধে মামলা
- মানবতাবিরোধী অপরাধ
কায়সারের মৃত্যু পরোয়ানা ট্রাইব্যুনালে পৌঁছেছে - ভিপি নুরের বিরুদ্ধে মামলা, পিবিআইকে প্রতিবেদন জমার নির্দেশ
- হাইকোর্টে নিক্সন চৌধুরী
- গাড়ি চালকের ২৪টি ফ্ল্যাট, ৩টি বাড়ি
- ‘ধর্ষণের ঘটনায় সালিশ বৈঠক কেন অবৈধ নয়’
- রিফাত হত্যা মামলায় আরো ৬ জনের কারাদন্ড
- পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড
- ৩২ বছরের মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়িচালক র্যাবের হাতে আটক
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

