‘শয়তানকে পাথর নিক্ষেপের’ মধ্য দিয়ে হজ শেষ হলো
প্রকাশিত: ২০:২৫, ১৬ জুন ২০২৪
প্রতীকী ছবি
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে মিনায় ‘শয়তানকে পাথর নিক্ষেপের’ মধ্য দিয়ে আজ রোববার চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ করেছেন হাজিরা। এরপর পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন তারা।
এএফপির খবরে বলা হয়েছে, ‘শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের’ জন্য শনিবার রাতে হাজিরা পাথর সংগ্রহ করেন এবং মুজদালিফায় আকাশের নিচে রাতযাপন করেন। সেখানে তারা ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই খোলা জায়গায় বসে প্রার্থনা করেছেন।
এ বছর বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে হজ পালন করতে গেছেন ১৮ লাখ মুসলমান। মক্কার স্থানীয় সময় আজ ভোর থেকেই মক্কা আল-মুকাররামার বাইরে অবস্থিত মিনা উপত্যকায় শয়তানের প্রতীকী তিনটি কংক্রিটের দেয়ালের প্রতিটিতে সাতটি করে পাথর নিক্ষেপ শুরু করেন হাজিরা। ইসলামের ধর্মীয় এ রীতিটি হযরত ইব্রাহিমের (আঃ) তিনটি স্থানে শয়তানকে পাথর ছুঁড়ে মারার কথা স্মরণ করিয়ে দেয়। বলা হয়, সেখানে শয়তান তাকে তার পুত্রকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহর আদেশ পালন থেকে বিরত করার চেষ্টা করেছিল।
এর আগে পাথর মারার রীতি পালন করতে গিয়ে মিনায় একাধিকবার পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। ২০১৫ সালে সেখানে সবচেয়ে ভয়াবহ পদদলনের ঘটনায় ২৩০০ হাজি প্রাণ হারান। এরপর থেকে হজের সময় মিনায় হাজিদের অতিরিক্ত ভিড় এড়াতে স্থানটি নতুন করে ঢেলে সাজিয়েছে সৌদি সরকার।
বঙ্গবাণীডটকম/এমএস
- ফজরের নামাজের কিছু উপকারিতা ও ফজিলত
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী
- গুনাহ মাফের কয়েকটি সহজ উপায়
- জীবনের সৌন্দর্য ও সম্পদ লাভের আমল
- আজ পবিত্র জুমাতুল বিদা
- অবশেষে চালু হচ্ছে ওমরাহ
- নীরবে সালামের উত্তর, কোরআন হাদিসে কি আছে?
- হেফাজত আমির বাবুনগরী মারা গেছেন
- ঢাকার বিভিন্ন জায়গায় ঈদের জামাতের সময়সূচী
- চাঁদ দেখা গেছে, শুরু হলো মাহে রমজান
- সৌদির বাইরে থেকে এবারো কেউ হজে যেতে পারবেন না
- আশুরায় তাজিয়া মিছিল-শোভাযাত্রা বিষয়ে মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত
- শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা
- পাগলা মসজিদের দানবাক্সে যত টাকা পাওয়া গেল
- চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা শুরু
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

