আশুরায় তাজিয়া মিছিল-শোভাযাত্রা বিষয়ে মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত
প্রকাশিত: ১৮:৫০, ১৭ আগস্ট ২০২১
ছবি-সংগৃহীত
আগামী ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা। এ উপলক্ষে সকল প্রকার তাজিয়া মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে সরকার। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ৬ আগস্টের জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে এর আগে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একইসঙ্গে পবিত্র মহররম উপলক্ষে সকল প্রকার তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন ইবনে আলী (রা.) হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা আশুরাকে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করেন। দেশে শিয়া সম্প্রদায় মহররম মাসের প্রথম ১০ দিন শোক স্মরণে নানা কর্মসূচি পালন করেন।
আশুরার দিনে তাজিয়া মিছিল বের করা হয় শোকের আবহে, যা করোনার কারণে গত বছর অনুষ্ঠিত হয়নি।
বঙ্গবাণীডটকম/এমএস
- ফজরের নামাজের কিছু উপকারিতা ও ফজিলত
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী
- গুনাহ মাফের কয়েকটি সহজ উপায়
- জীবনের সৌন্দর্য ও সম্পদ লাভের আমল
- আজ পবিত্র জুমাতুল বিদা
- অবশেষে চালু হচ্ছে ওমরাহ
- নীরবে সালামের উত্তর, কোরআন হাদিসে কি আছে?
- হেফাজত আমির বাবুনগরী মারা গেছেন
- ঢাকার বিভিন্ন জায়গায় ঈদের জামাতের সময়সূচী
- চাঁদ দেখা গেছে, শুরু হলো মাহে রমজান
- সৌদির বাইরে থেকে এবারো কেউ হজে যেতে পারবেন না
- আশুরায় তাজিয়া মিছিল-শোভাযাত্রা বিষয়ে মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত
- শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা
- পাগলা মসজিদের দানবাক্সে যত টাকা পাওয়া গেল
- চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা শুরু
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

