রোজা অবস্থায় যে কাজগুলো পরিহার করা জরুরি
প্রকাশিত: ১৬:২৭, ২৫ মার্চ ২০২৩
প্রতীকী ছবি
বিশ্ব মুসলিম উম্মাহর ঘরে ঘরে শুরু হয়ে গেছে মহিমান্বিত মাস রমজান। এ মাসে সব ধরনের পাপাচার, ঝগড়া-বিবাদ কিংবা গালিগালাজ থেকে বিরত থাকা একটি গুরুত্বপূর্ণ বিধান। উল্লেখ্য, রোজা ছাড়াও ইসলামে ঝগড়া-বিবাদ বা অশ্লীল কথাবার্তা বা গালাগাল নিষিদ্ধ, আর রোজা অবস্থায় আরো বেশি লক্ষণীয়।
যেমন- রোজা অবস্থায় কেউ গালি দিলেও তার জবাবে গালি দেওয়া যাবে না। কেউ মারামারি কিংবা ঝগড়া-বিবাদ করতে চাইলেও তা এড়িয়ে চলতে হবে। এ ব্যাপারে হাদিসে এসেছে-
বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের কেউ রোজা রাখলে সে যেন অশ্লীল কথা ও মূর্খতা পরিহার করে। যদি কেউ তাকে গালমন্দ করে কিংবা তার সঙ্গে ঝগড়া-মারামারিতে লিপ্ত হয়, সে যেন বলে, আমি রোজাদার।’
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘যখন তোমাদের কেউ কোনো দিন রোজা অবস্থায় ভোরে উপনীত হয়, সে যেন অশ্লীল কথাবার্তা ও জাহিলি আচরণ না করে। যদি কেউ তাকে গালাগাল করে বা তার সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হতে উদ্যত হয়, তখন সে যেন বলে, আমি রোজা পালনকারী, আমি রোজা পালনকারী।’ (মুসলিম, হাদিস : ২৫৯৩)
প্রিয় নবী (সা.) কথাবার্তায় অশ্লীলভাষার প্রয়োগ পছন্দ করতেন না। তাই মুমিনদের তিনি এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক করেছেন। হাদিসে ইরশাদ হয়েছে, ‘মুমিন কখনো দোষারোপকারী, অভিশাপদাতা, অশ্লীলভাষী ও গালাগালকারী হয় না।’ (তিরমিজি, হাদিস : ২০৪৩)
বঙ্গবাণীডটকম/এমএস
- ফজরের নামাজের কিছু উপকারিতা ও ফজিলত
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী
- গুনাহ মাফের কয়েকটি সহজ উপায়
- জীবনের সৌন্দর্য ও সম্পদ লাভের আমল
- আজ পবিত্র জুমাতুল বিদা
- অবশেষে চালু হচ্ছে ওমরাহ
- নীরবে সালামের উত্তর, কোরআন হাদিসে কি আছে?
- হেফাজত আমির বাবুনগরী মারা গেছেন
- ঢাকার বিভিন্ন জায়গায় ঈদের জামাতের সময়সূচী
- চাঁদ দেখা গেছে, শুরু হলো মাহে রমজান
- সৌদির বাইরে থেকে এবারো কেউ হজে যেতে পারবেন না
- আশুরায় তাজিয়া মিছিল-শোভাযাত্রা বিষয়ে মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত
- শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা
- পাগলা মসজিদের দানবাক্সে যত টাকা পাওয়া গেল
- চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা শুরু
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

