রাজধানীর যে ১৯ স্থানে বসবে পশুর হাট
প্রকাশিত: ১৭:৪০, ১২ জুলাই ২০২১
প্রতীকী ছবি
পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে আগামী ১৭ জুলাই থেকে রাজধানীর দুই সিটিতে ১৯টি স্থানে বসবে কোরবানির পশুর হাট। অস্থায়ী এ পশুর হাট চলবে ২১ জুলাই পর্যন্ত। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ১০টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ৯টি হাট বসবে। সোমবার ডিএসসিসি ও ডিএসসিসি থেকে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ সিটির অস্থায়ী হাটগুলো হলো-হাজারীবাগ এলাকার ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ-সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট-সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার-সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গা, আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন ১ ও ২-এর খালি জায়গা, গোলাপবাগস্থ দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেটের পেছনের খালি জায়গা, উত্তর শাহজানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের ক্লাব-সংলগ্ন আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা এবং লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা।
উত্তর সিটির ৯টি অস্থায়ী হাট হলো- বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাব নগর) ব্লক-ই, সেকশন-৩ এর খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রীজ সংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশ্বের খালি জায়গা, উত্তরখান মৈনারটেক শহিদ নগর হাউজিং (আবাসিক) প্রকল্পের খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন হতে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর) অস্থায়ী পশুর হাট, মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং, স্বপ্নধারা হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা এবং ৪৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল লিমিটেড ও যমুনা হাউজিং কোম্পানি এবং ব্যক্তিমালিকানাধীন খালি জায়গায় পশুর হাট বসানো হবে।
বঙ্গবাণীডটকম/এমএস
- প্রেমিকার কাছে হিরো সাজতে শিক্ষককে পিটিয়ে হত্যা করে ছাত্র জিতু
- চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের, পাঁচজন রিমান্ডে
- আলোচনায় ড্রাইভার মালেকের শৌচাগারের লাল কমোড
- ‘অপেশাদার আচরণ করবেন না’
- অসুস্থ স্বামীর জন্য রক্ত জোগাড় করতে গিয়ে ধর্ষিত হলেন স্ত্রী
- গুলশানে স্পা সেন্টারের নামে যেভাবে হতো দেহ ব্যবসা
- ঢাকায় কর্মরত দক্ষিণবঙ্গের সাংবাদিকদের আনন্দযাত্রা
- বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- রাজধানীতে এক ঘন্টায় ছয়টি বাসে আগুন
- অভিযান শেষ, জেএমবির শীর্ষ নেতা আটক
- ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকা`র নতুন কমিটি গঠন
- শহীদ মিনারের সামনে মদপান, আটক ৩
- উপ-নির্বাচনের দিন বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৯ মামলা, আসামি ৪৩৪
- এ মাসেই মেট্রোরেল চলাচল দেখবে নগরবাসী
- ‘দুর্নীতির ঊর্ধ্বে থেকে সেবা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে’
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

