ভাষণের আগে তফসিল ঘোষণা নিয়ে বৈঠকে ইসি
প্রকাশিত: ১৮:০০, ১৫ নভেম্বর ২০২৩
ছবি-সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৫টার আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে বৈঠকে বসেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষে এ বৈঠক হচ্ছে।
জানা গেছে, ভোটগ্রহণের কয়েকটি তারিখ নিয়ে বৈঠক চলছে। এসব তারিখ থেকেই নির্ধারণ করা হবে ভোটগ্রহণ কবে হবে। এছাড়া নির্বাচন কমিশনের ২৬তম সভায় মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিনক্ষণ চূড়ান্ত হবে।
বৈঠক শেষে সন্ধ্যা ৭টার পর বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল সংক্রান্ত ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ লক্ষ্যে চার পৃষ্ঠার একটি ভাষণও প্রস্তুত করা হয়েছে।
কমিশন বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত আছেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- ফরিদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হলেন অমিতাভ বোস
- সিলেট-৩ আসনে নৌকার জয়
- ডিসেম্বরের শেষ সপ্তাহে ইভিএমে পৌরসভা নির্বাচন: সিইসি
- নিক্সনের সমর্থনে নৌকার জয়
- দেশের ২০৮ জেলা-উপজেলা ও ইউপিতে ভোটগ্রহণ চলছে
- ৩১ পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ভোট
- এনআইডি সেবা বন্ধ থাকবে ২৮ ঘণ্টা
- ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপ-নির্বাচন
- ‘সুষ্ঠু নির্বাচনের কথা বলা যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার নয়’
- রাজনৈতিক সমঝোতা হলে সব ভোট ব্যালটে: সিইসি
- ফরিদপুর-৩
আপিলে বাদ পড়লেন শামীম হক, বৈধ এ কে আজাদ - ইভিএমের পরিবর্তে সিসি ক্যামেরার পরামর্শ সাবেক ইসির
- হামলার আশঙ্কায় ইসির সার্ভার বন্ধ
- এক মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিব
- আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

