বিজয় সরণি সিগনালে গাড়ি থেকে মন্ত্রীর মোবাইল ছিনতাই
প্রকাশিত: ১৬:৩১, ১ জুন ২০২১
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
বিজয় সরণি সিগনাল থেকে গাড়ির জানালা দিয়ে ‘ছোঁ’ মেরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন কেড়ে নিয়েছে এক ছিনতাইকারী। মন্ত্রীর গানম্যান বের হয়ে অনেক চেষ্টার পরও চোরকে ধরতে পারেনি। রোববার (৩০ মে) রাজধানীর বিজয় সরণি মোড়ে ঘটে এই ঘটনা ।
মঙ্গলবার (১ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, মোবাইলটি নিয়ে যাওয়ার পর আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমার গানম্যানসহ ডিউটিরত পুলিশ কর্মকর্তারা ছুটে গেলেও ছিনতাইকারীকে ধরতে পারেননি। ছেলে এক লাখ টাকায় ফোনটি কিনে দিয়েছিল আমাকে।
মন্ত্রীর দফতর থেকে জানা যায়, রোববার সন্ধ্যার পর বিজয় সরণি সিগনালে গাড়ির মধ্যে বসে ফোনে কথা বলছিলেন মন্ত্রী। এ সময় গাড়ির জানালা খোলা ছিল। এ সুযোগে ছিনতাইকারী ‘ছোঁ’ মেরে কেড়ে নেয় মন্ত্রীর লাখ টাকা দামের আইফোনটি। এ ঘটনায় কাফরুল থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, মন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনায় গত রোববার রাতে একটি মামলা দায়ের করেছেন তার পিএস। বিজয় সরণির দিকে যাওয়ার সময় মন্ত্রীর গাড়ি সিগনালে আটকে ছিল। জানালা খোলা থাকায় ছিনতাইকারী ফোন নিয়ে পালিয়ে যায়।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, আমরা এ ঘটনার ছায়াতদন্ত করছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেফতারে চেষ্টা চলছে।
বঙ্গবাণী/এমএস
- প্রেমিকার কাছে হিরো সাজতে শিক্ষককে পিটিয়ে হত্যা করে ছাত্র জিতু
- চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের, পাঁচজন রিমান্ডে
- আলোচনায় ড্রাইভার মালেকের শৌচাগারের লাল কমোড
- ‘অপেশাদার আচরণ করবেন না’
- অসুস্থ স্বামীর জন্য রক্ত জোগাড় করতে গিয়ে ধর্ষিত হলেন স্ত্রী
- ঢাকায় কর্মরত দক্ষিণবঙ্গের সাংবাদিকদের আনন্দযাত্রা
- বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- রাজধানীতে এক ঘন্টায় ছয়টি বাসে আগুন
- গুলশানে স্পা সেন্টারের নামে যেভাবে হতো দেহ ব্যবসা
- ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকা`র নতুন কমিটি গঠন
- অভিযান শেষ, জেএমবির শীর্ষ নেতা আটক
- শহীদ মিনারের সামনে মদপান, আটক ৩
- উপ-নির্বাচনের দিন বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৯ মামলা, আসামি ৪৩৪
- এ মাসেই মেট্রোরেল চলাচল দেখবে নগরবাসী
- ‘দুর্নীতির ঊর্ধ্বে থেকে সেবা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে’
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

