নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১
প্রকাশিত: ১১:০২, ৫ সেপ্টেম্বর ২০২০
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের মধ্যে চিকিৎসাধীন এক শিশু ও মুয়াজ্জিনসহ ১১ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনার পর দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছিল। শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বার্ন ইউনিটের সহকারী পরিচালক ডা. হুসেইন ইমাম জানান, দগ্ধদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। আহত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় আহতদের জন্য একটা ডেডিকেটেড ওয়ার্ড করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পরিদর্শন করেছেন। সরকারি ব্যবস্থাপনায় সবারই চিকিৎসা চলবে। তবে কেউ শঙ্কামুক্ত নন।
নারায়ণগঞ্জের ওই মসজিদে এসি বিস্ফোরণ নাকি গ্যাস লিকেজ থেকে হয়েছে তা খতিয়ে দেখছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, তারা ঘটনার পর মসজিদে গ্যাস ডিটেক্টর দিয়ে পরিমাপ করেছেন। মসজিদের ভেতরে প্রায় ৭০ ভাগ মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত চলা সময়ে এসি বিস্ফোরণ হয়।
বঙ্গবাণী/এমএস
- প্রেমিকার কাছে হিরো সাজতে শিক্ষককে পিটিয়ে হত্যা করে ছাত্র জিতু
- চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের, পাঁচজন রিমান্ডে
- আলোচনায় ড্রাইভার মালেকের শৌচাগারের লাল কমোড
- ‘অপেশাদার আচরণ করবেন না’
- অসুস্থ স্বামীর জন্য রক্ত জোগাড় করতে গিয়ে ধর্ষিত হলেন স্ত্রী
- ঢাকায় কর্মরত দক্ষিণবঙ্গের সাংবাদিকদের আনন্দযাত্রা
- বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- রাজধানীতে এক ঘন্টায় ছয়টি বাসে আগুন
- ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকা`র নতুন কমিটি গঠন
- অভিযান শেষ, জেএমবির শীর্ষ নেতা আটক
- শহীদ মিনারের সামনে মদপান, আটক ৩
- উপ-নির্বাচনের দিন বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৯ মামলা, আসামি ৪৩৪
- গুলশানে স্পা সেন্টারের নামে যেভাবে হতো দেহ ব্যবসা
- এ মাসেই মেট্রোরেল চলাচল দেখবে নগরবাসী
- ‘দুর্নীতির ঊর্ধ্বে থেকে সেবা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে’
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

