জাতীয় শোক দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
প্রকাশিত: ২০:০৮, ১৪ আগস্ট ২০২১
ছবি-সংগৃহীত
যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় কাল (১৫ আগস্ট) পালিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ দিন উপলক্ষে ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যরা ও বিভিন্ন স্তরের জনসাধারণ। এ সময় সর্বসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনা দিয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ নির্দেশনা দেয়।
জাতীয় শোক দিবস পালন নির্বিঘ্ন করার জন্য গাড়ি চলাচলের জন্য ডিএমপির স্কেচ ম্যাপ
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২-এর চারপাশের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠানে আসা অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় চলাচলরত গাড়িচালক বা ব্যবহারকারীদের ১৫ আগস্ট (রোববার) ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়, মিরপুর-গাবতলী থেকে আগত রাসেল স্কোয়ার-আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিকমিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭ থেকে ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সায়েন্স ল্যাব হয়ে চলাচল করবে। নিউমার্কেট ও সায়েন্স ল্যাব থেকে আসা রাসেল স্কয়ার অভিমুখী যানবাহন ধানমন্ডি-২ নম্বর রোড থেকে বামে মোড় নিয়ে জিগাতলা-শংকর হয়ে চলাচল করবে। রেইনবো-এফডিসি থেকে আসা রাসেল স্কোয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং থেকে বামে মোড় নিয়ে বাংলামটর দিয়ে শাহবাগ হয়ে চলাচল করবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের গমনাগমনের পথ মানিক মিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭ মেট্রো শপিংমল থেকে ডানে মোড় নিয়ে আহসানিয়া মিশন ক্রসিং থেকে বামে ৩২ নম্বরের পশ্চিম প্রান্তে পৌঁছাবে। ৩২ নম্বর ব্রিজের উত্তরের ১১ নম্বর রোডের উত্তর ও পশ্চিম প্রান্তে পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব বা সচিব পদমর্যাদার সব গাড়ি অবস্থান করবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় শোক দিবসের কর্মসূচি চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। সম্মানিত নাগরিকদের যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় ডিএমপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- প্রেমিকার কাছে হিরো সাজতে শিক্ষককে পিটিয়ে হত্যা করে ছাত্র জিতু
- চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের, পাঁচজন রিমান্ডে
- আলোচনায় ড্রাইভার মালেকের শৌচাগারের লাল কমোড
- ‘অপেশাদার আচরণ করবেন না’
- অসুস্থ স্বামীর জন্য রক্ত জোগাড় করতে গিয়ে ধর্ষিত হলেন স্ত্রী
- ঢাকায় কর্মরত দক্ষিণবঙ্গের সাংবাদিকদের আনন্দযাত্রা
- বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- রাজধানীতে এক ঘন্টায় ছয়টি বাসে আগুন
- গুলশানে স্পা সেন্টারের নামে যেভাবে হতো দেহ ব্যবসা
- ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকা`র নতুন কমিটি গঠন
- অভিযান শেষ, জেএমবির শীর্ষ নেতা আটক
- শহীদ মিনারের সামনে মদপান, আটক ৩
- উপ-নির্বাচনের দিন বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৯ মামলা, আসামি ৪৩৪
- এ মাসেই মেট্রোরেল চলাচল দেখবে নগরবাসী
- ‘দুর্নীতির ঊর্ধ্বে থেকে সেবা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে’
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

