রাজনৈতিক সমঝোতা হলে সব ভোট ব্যালটে: সিইসি
প্রকাশিত: ১৭:৩৯, ৭ সেপ্টেম্বর ২০২২
সিইসি কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে সব ভোট ব্যালটে নেয়া হবে। বুধবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হ্যাকিং বা ভোট কারচুপির কোনো সুযোগ নেই। এ বিষয়ে আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। এরপরও যদি সব রাজনৈতিক দল ইভিএমে ভোট না করার বিষয়ে সমঝোতায় আসে তাহলে ভোট ব্যালটে নেয়া হবে।
তিনি আরো বলেন, ইভিএমে ভোট না করার বিষয়ে যে ৩৯ নাগরিক বক্তব্য দিয়েছেন। তারা ইভিএমের ত্রুটির বিষয়টি নির্বাচন কমিশনে এসে তুলে ধরুন। গ্রহণযোগ্য ব্যাখ্যা পেলে তাদের বক্তব্য বিবেচনায় রাখা হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্বাচন কমিশনের প্রতি আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন দেশের ৩৯ জন বিশিষ্ট নাগরিক।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ঐকমত্য ছাড়াই নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ভোটগ্রহণে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি কমিশনের এ সিদ্ধান্ত অযৌক্তিক। এটি রাজনৈতিক বিতর্ককে আরো উসকে দেবে এবং কমিশনের বর্তমান আস্থার সংকটকে আরো প্রকট করে তুলবে। আমরা আবারো একটি ব্যর্থ নির্বাচনের কবলে পড়বো। যা জাতি হিসেবে আমাদের চরম সংকটের দিকে ধাবিত করবে।
বঙ্গবাণীডটকম/এমএস
- ফরিদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হলেন অমিতাভ বোস
- সিলেট-৩ আসনে নৌকার জয়
- ডিসেম্বরের শেষ সপ্তাহে ইভিএমে পৌরসভা নির্বাচন: সিইসি
- নিক্সনের সমর্থনে নৌকার জয়
- দেশের ২০৮ জেলা-উপজেলা ও ইউপিতে ভোটগ্রহণ চলছে
- ৩১ পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ভোট
- এনআইডি সেবা বন্ধ থাকবে ২৮ ঘণ্টা
- ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপ-নির্বাচন
- ‘সুষ্ঠু নির্বাচনের কথা বলা যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার নয়’
- রাজনৈতিক সমঝোতা হলে সব ভোট ব্যালটে: সিইসি
- ফরিদপুর-৩
আপিলে বাদ পড়লেন শামীম হক, বৈধ এ কে আজাদ - ইভিএমের পরিবর্তে সিসি ক্যামেরার পরামর্শ সাবেক ইসির
- হামলার আশঙ্কায় ইসির সার্ভার বন্ধ
- এক মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিব
- আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

