প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা
প্রকাশিত: ১৮:১৪, ৬ জানুয়ারি ২০২২
ছবি-সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, সেটি আপিল বিভাগও বহাল রেখেছেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন।
এর ফলে দেশের প্রায় ৫২ হাজার শিক্ষক এ সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে, হাইকোর্ট ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড করাসহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন ।
প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রেই প্রবেশ পদে বেতন স্কেল ১০ম গ্রেড করতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে গেজেটেড পদমর্যাদা ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এছাড়া হিসাবরক্ষণ অফিস থেকে প্রধান শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা নিতে আয়ন-ব্যয়ন কর্মকর্তার ক্ষমতা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার সূত্রাপুরের গেন্ডারিয়া মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজসহ ৪৫ জন প্রধান শিক্ষক হাইকোর্টে ঐ রিট দায়ের করেছিলেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- ৮ সপ্তাহের আগাম জামিন পেলেন নিক্সন চৌধুরী
- প্রকাশ হলো ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের গেজেট
- ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, ডিএনএ টেস্ট বাধ্যতামূলক
- শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- এসিআইকে কোটি টাকা জরিমানা, দুই দিনে পণ্য সরিয়ে ফেলারও নির্দেশ
- নিক্সনের বিরুদ্ধে মামলা
- মানবতাবিরোধী অপরাধ
কায়সারের মৃত্যু পরোয়ানা ট্রাইব্যুনালে পৌঁছেছে - হাইকোর্টে নিক্সন চৌধুরী
- ভিপি নুরের বিরুদ্ধে মামলা, পিবিআইকে প্রতিবেদন জমার নির্দেশ
- গাড়ি চালকের ২৪টি ফ্ল্যাট, ৩টি বাড়ি
- ‘ধর্ষণের ঘটনায় সালিশ বৈঠক কেন অবৈধ নয়’
- রিফাত হত্যা মামলায় আরো ৬ জনের কারাদন্ড
- পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড
- ৩২ বছরের মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়িচালক র্যাবের হাতে আটক
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’
ফরিদপুরে নিহত সেই ট্রাকচালকের এতিম শিশুকন্যার পাশে প্রধানমন্ত্রী

