উপ-নির্বাচনের দিন বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৯ মামলা, আসামি ৪৩৪
প্রকাশিত: ১৮:৫৭, ১৩ নভেম্বর ২০২০
ছবি-সংগৃহীত
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনায় ৪৩৪ জনকে আসামি করে নয়টি মামলা হয়েছে। এরই মধ্যে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান, মতিঝিল থানায় দুটি, শাহবাগ থানায় দুটি, পল্টন থানায় দুটি এবং কলাবাগান, ভাটারা ও বংশাল থানায় একটি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকালে এসব মামলা করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে পল্টন থানাধীন বিএনপি পার্টি অফিসের উত্তর পাশে কর অঞ্চল ১৫ -এ পার্কিং করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এরপর বেলা ১টার দিকে মতিঝিল থানাধীন মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে, ১টা ২৫ মিনিটে রমনা হোটেলের সামনে চলতি গাড়ি ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে দেড়টার দিকে দেওয়ান পরিবহনে, দুপুর ২টা ১০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন এবং বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় ২টা ২৫ মিনিটে দিশারী পরিবহনে আগুন দেয়া হয়।
এছাড়া ২টা ৪৫ মিনিটে পল্টন থানাধীন পার্কলিং-এ জৈনপুরী পরিবহন, বিকেল ৩টায় মতিঝিল থানাধীন পুবালী পেট্রোল পাম্প সংলগ্ন দোতলা বিআরটিসি বাসে এবং ভাটারা থানাধীন কোকাকোলা মোড়ে ভিক্টর ক্লাসিক পরিবহনেও অগ্নিসংযোগ করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে তাদের কর্মীরা গিয়ে আগুন নিভিয়েছেন, কেউ হতাহত হননি।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান, ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে শাহবাগে ৬ জন, পল্টনে ৯ জন, বংশালে ২ জন, কলাবাগানে ২ জন ও মতিঝিল থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিন অনুষ্ঠিত ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে কে বা কারা লাগিয়েছে এবং কেন লাগিয়েছে তা সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও পুলিশ বলছে, উপ-নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার উদ্দেশ্যেই গণপরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে।
বঙ্গবাণী/এমএস
- প্রেমিকার কাছে হিরো সাজতে শিক্ষককে পিটিয়ে হত্যা করে ছাত্র জিতু
- চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের, পাঁচজন রিমান্ডে
- আলোচনায় ড্রাইভার মালেকের শৌচাগারের লাল কমোড
- ‘অপেশাদার আচরণ করবেন না’
- অসুস্থ স্বামীর জন্য রক্ত জোগাড় করতে গিয়ে ধর্ষিত হলেন স্ত্রী
- ঢাকায় কর্মরত দক্ষিণবঙ্গের সাংবাদিকদের আনন্দযাত্রা
- বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- রাজধানীতে এক ঘন্টায় ছয়টি বাসে আগুন
- ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকা`র নতুন কমিটি গঠন
- অভিযান শেষ, জেএমবির শীর্ষ নেতা আটক
- শহীদ মিনারের সামনে মদপান, আটক ৩
- উপ-নির্বাচনের দিন বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৯ মামলা, আসামি ৪৩৪
- গুলশানে স্পা সেন্টারের নামে যেভাবে হতো দেহ ব্যবসা
- এ মাসেই মেট্রোরেল চলাচল দেখবে নগরবাসী
- ‘দুর্নীতির ঊর্ধ্বে থেকে সেবা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে’
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

