শুক্র গ্রহে প্রাণী!
প্রকাশিত: ০৯:২৮, ১৫ সেপ্টেম্বর ২০২০
শুক্র গ্রহ
শুক্র গ্রহের মেঘে জীবন্ত প্রাণী ভেসে বেড়ানোর চরম সম্ভাবনা দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। সোমবার বিজ্ঞানীরা জানিয়েছেন, শুক্র গ্রহকে ঘিরে রাখা মেঘে ফসফিন গ্যাসের উপস্থিতি শনাক্তের পর এই সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। খবর বিবিসির।
যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেন গ্রিভস ও তার সহকর্মীরা জীবনের জন্য প্রয়োজনীয় এই গ্যাসটি শনাক্ত করলেও সেটি কীভাবে সেখানে পৌঁছেছে তা ব্যাখ্যা করতে পারেননি।
ন্যাচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত এক নিবন্ধে তারা দেখাতে চেয়েছেন, গ্যাসটি হয়তো প্রাকৃতিকভাবে সেখানে তৈরি হয়েছে। কারণ, এই গ্যাস পৃথিবীতে উৎপন্ন হয় ব্যাকটেরিয়া থেকে। অক্সিজেন রয়েছে—এমন পরিবেশে থাকা ব্যাকটেরিয়া এই গ্যাস নিঃসরণ করে।
শুক্র গ্রহে ফসফিনের অস্তিত্বের পেছনে এমন কোনো কারণ থাকলে, সেখানে প্রাণের উৎপত্তি বিকাশের পরিবেশ রয়েছে বলে আশাবাদী তারা।
ওই বিজ্ঞানীরা জানান, শুক্র গ্রহ এবং সেখানকার পরিবেশ সম্পর্কে যা কিছু এখন পর্যন্ত জানা গেছে তাতে সেখানে ফসফিন গ্যাস থাকার কোনো জৈবিক কারণ ব্যাখ্যা করা যাচ্ছে না। আর যে পরিমাণ গ্যাসের উপস্থিতি সেখানে শনাক্ত হয়েছে তাতে জীবন্ত কোনো উৎস থাকার কথা বিবেচনায় রাখতে হচ্ছে।
বঙ্গবাণী/এমএস
- অবিশ্বাস্য দামে সিম্ফনির নতুন ফোন ‘আই৯৯’
- দেশে পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধ: বিটিআরসি
- কাল থেকে টেলিটকে পাওয়া যাবে ৫-জি সেবা
- ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের ফেরদৌসী কাদরী
- কবে থেকে দেশে নিষিদ্ধ হচ্ছে ফ্রি ফায়ার ও পাবজি গেম?
- ‘করোনার টিকা উৎপাদনের কারখানা হবে গোপালগঞ্জে’
- করোনার বিরুদ্ধে শতভাগ কার্যকর বঙ্গভ্যাক্স
- ফেসবুক মেসেঞ্জারে বিভ্রাট, হচ্ছেনা বার্তা আদান প্রদান
- বাইকে ১০০ কিলোমিটার চলতে খরচ মাত্র ৭ টাকা
- পাট থেকে এন্টিবায়োটিক আবিষ্কার বাংলাদেশি বিজ্ঞানীদের
- শুক্র গ্রহে প্রাণী!
- সারাদেশে একই দামে পাওয়া যাবে ব্রডব্যান্ড ইন্টারনেট
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

