ত্বক পরিষ্কার রাখবে এই প্যাকগুলো
প্রকাশিত: ১১:৫১, ৯ অক্টোবর ২০২০
ধুলাবালি, দূষণ ও অযত্নে ত্বক হয়ে পড়ে মলিন। কয়েকটি ফেস প্যাকের সাহায্যে প্রাকৃতিকভাবে ত্বক রাখতে পারেন পরিষ্কার ও প্রাণবন্ত।
* রাতে ঘুমানোর আগে পুদিনা পাতার রস লাগিয়ে রাখুন ত্বকে। এটি ব্রণ দূর করতে সাহায্য করবে। এছাড়া পুদিনা পাতা কুসুম গরম পানি দিয়ে ছেঁচে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ধুয়ে ফেলুন শুকিয়ে গেলে। ত্বক হবে উজ্জ্বল।
* ১/৪ কাপ কোকো পাউডার, ২ চা চামচ ক্রিম, ১/৪ কাপ পাকা পেঁপে, ২ চা চামচ ওটমিলের সঙ্গে প্রয়োজন মতো মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
* আখরোট গুঁড়া করে পরিমাণ মতো টক দই মিশিয়ে ত্বকে ঘষুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
* হলুদের গুঁড়ার সঙ্গে আখের রস মিশিয়ে ত্বকে লাগান। এটি দূর করবে বলিরেখা।
* সমপরিমাণ চালের আটা ও দুধ মিশিয়ে নিন। ১ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক ভেতর থেকে পরিষ্কার করবে এই প্যাক।
বঙ্গবাণী/এমএস
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

