এবার ১৮ বছর বয়সীরাও পাবেন টিকা, ৮ আগস্ট থেকে নিবন্ধন
প্রকাশিত: ১২:৪১, ৩০ জুলাই ২০২১
প্রতীকী ছবি
মহামারী করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে বয়সসীমার কমিয়ে ১৮ বছর করা হয়েছে। টিকা নিতে নিবন্ধন করতে সরকারি সুরক্ষা অ্যাপে ২৫ বছরের নাগরিকদের জন্য উন্মুক্ত। ৮ আগস্ট থেকে ১৮ ও তদূর্ধ্ব বয়সীরাও টিকার নিবন্ধন করতে পারবেন। বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, যাদের বয়স ১৮ বা তার চেয়ে বেশি তাদের নিবন্ধন ৮ আগস্ট থেকে শুরু হবে। জাতীয় পরিচয়পত্র থাকলেই অনলাইনে নিবন্ধন করা যাবে। যাদের এনআইডি নেই তাদেরকে সংশ্লিষ্ট এলাকার মেয়র, উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিতে হবে। এরপর সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে টিকা নিতে পারবেন।
এর আগে একাধিকবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকা নিতে বয়সসীমা ১৮ বছর করার চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছিলেন।
গত ১৫ জুলাই তিনি বলেন, জাতীয় কারিগরি পরামর্শক কমিটি টিকার জন্য নিবন্ধনের বয়সসীমা ১৮ বছর পর্যন্ত করার সুপারিশ করেছে। আমরা চিন্তা করছি টিকার জন্য বয়সসীমা আরও কমিয়ে আনা যায় কিনা। আমাদের টেকনিক্যাল কমিটিও জানিয়েছে, ১৮ বছর এবং তার ঊর্ধ্বে টিকা দেওয়া যায় কিনা।
বঙ্গবাণীডটকম/এমএস
- চরম অব্যবস্থাপনায় নিদারুণ ভোগান্তি ফরিদপুরের মেডিকেল হাসপাতালে
- গিলবার্ট`স সিন্ড্রোমের জন্ডিস হলো সারা জীবনের জন্ডিস
- ফরিদপুরে তিন হাসপাতালে অভিযান, তিন লক্ষ টাকা জরিমানা
- রাশিয়ার টিকা করোনা প্রতিরোধ সফল
- সারাদেশে ১১ হাজারের বেশি চিকিৎসকের পদ ফাঁকা
- ‘করোনার দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়ে গেছে’
- দেশের বর্জ্যপানিতেই মিলেছে করোনাভাইরাসের জিন
- ডায়াবেটিস টাইপ-২ চিকিৎসায় কার্যকর উপায় উদ্ভাবন অস্ট্রেলীয়ার
- বছরের শেষ দিকে আসছে ১০ কোটি ডোজ টিকা
- করোনার অতি উচ্চ ঝুঁকিতে যে ৪০ জেলা
- দেশে এলো ২০ লাখ ডোজ টিকা
- আগামী তিন মাসে দেড় কোটি করোনা টিকা আনবে সরকার
- এবার ১৮ বছর বয়সীরাও পাবেন টিকা, ৮ আগস্ট থেকে নিবন্ধন
- সিনোফার্ম থেকে সাড়ে সাত কোটি ডোজ টিকা কিনছে সরকার
- গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হবে ৭ সেপ্টেম্বর থেকে
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

