ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ লাখ ১৯ হাজারের বেশি
প্রকাশিত: ১৯:২০, ২৯ আগস্ট ২০২৩
প্রতীকী ছবি
প্রাণঘাতী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও দুই হাজার ২৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে ৫৬৯ জন মারা গেলেন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ১৩৩ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৩৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত যে ১ লাখ ১৯ হাজার ১৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৫৬ হাজার ২৪৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬২ হাজার ৮৮৬ জন।
বঙ্গবাণীডটকম/এমএস
- চরম অব্যবস্থাপনায় নিদারুণ ভোগান্তি ফরিদপুরের মেডিকেল হাসপাতালে
- গিলবার্ট`স সিন্ড্রোমের জন্ডিস হলো সারা জীবনের জন্ডিস
- ফরিদপুরে তিন হাসপাতালে অভিযান, তিন লক্ষ টাকা জরিমানা
- রাশিয়ার টিকা করোনা প্রতিরোধ সফল
- সারাদেশে ১১ হাজারের বেশি চিকিৎসকের পদ ফাঁকা
- ‘করোনার দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়ে গেছে’
- দেশের বর্জ্যপানিতেই মিলেছে করোনাভাইরাসের জিন
- ডায়াবেটিস টাইপ-২ চিকিৎসায় কার্যকর উপায় উদ্ভাবন অস্ট্রেলীয়ার
- বছরের শেষ দিকে আসছে ১০ কোটি ডোজ টিকা
- করোনার অতি উচ্চ ঝুঁকিতে যে ৪০ জেলা
- দেশে এলো ২০ লাখ ডোজ টিকা
- আগামী তিন মাসে দেড় কোটি করোনা টিকা আনবে সরকার
- এবার ১৮ বছর বয়সীরাও পাবেন টিকা, ৮ আগস্ট থেকে নিবন্ধন
- সিনোফার্ম থেকে সাড়ে সাত কোটি ডোজ টিকা কিনছে সরকার
- গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হবে ৭ সেপ্টেম্বর থেকে
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

