নিপাহ ভাইরাস
১৪ জনের মধ্যে ১০ মৃত্যু, খেজুরের রস পানে নিষেধাজ্ঞা
প্রকাশিত: ১৭:২৮, ১০ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি
নিপাহ ভাইরাসের কারণে খেজুরের কাঁচা রস পানে নিষেধাজ্ঞা দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৩ সালে নিপাহ ভাইরাসে আক্রান্ত ১৪ জনের ১০ জনই মারা গেছে। রোববার আইইডিসিআর খেজুরের কাঁচা রস পানে এ নিষেধাজ্ঞা দেয়।
সেই সঙ্গে অনলাইনেও খেজুরের রস বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে বলা হয়েছে। এ বছর নিপাহ ভাইরাসে মৃত্যুহার ৭১ শতাংশ। গত সাত বছরে ভাইরাসটিতে ৩৩৯ জন আক্রান্তের মধ্যে ২৪০ জনই মারা গেছেন।
বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০০১ সালে, দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের মেহেরপুর জেলায়। এরপর ২০০২, ২০০৬ ও ২০১৬ সাল ছাড়া প্রতিবছরই নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে কোনো না কোনো জেলায়। এরমধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয় ২০০৪ সালে। ঐ বছর ৬৭ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
বিজ্ঞানী ও গবেষকরা বলছেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুহার অনেক বেশি। ৭০ শতাংশের ওপরে। বাংলাদেশে এ পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্ত ৩৩৫ জনকে শনাক্ত করেছে আইইডিসিআর। এরমধ্যে মারা গেছেন ২৩৭ জন, অর্থাৎ মৃত্যুর হার ৭১ শতাংশ।
বঙ্গবাণীডটকম/এমএস
- চরম অব্যবস্থাপনায় নিদারুণ ভোগান্তি ফরিদপুরের মেডিকেল হাসপাতালে
- গিলবার্ট`স সিন্ড্রোমের জন্ডিস হলো সারা জীবনের জন্ডিস
- ফরিদপুরে তিন হাসপাতালে অভিযান, তিন লক্ষ টাকা জরিমানা
- রাশিয়ার টিকা করোনা প্রতিরোধ সফল
- সারাদেশে ১১ হাজারের বেশি চিকিৎসকের পদ ফাঁকা
- ‘করোনার দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়ে গেছে’
- দেশের বর্জ্যপানিতেই মিলেছে করোনাভাইরাসের জিন
- ডায়াবেটিস টাইপ-২ চিকিৎসায় কার্যকর উপায় উদ্ভাবন অস্ট্রেলীয়ার
- বছরের শেষ দিকে আসছে ১০ কোটি ডোজ টিকা
- করোনার অতি উচ্চ ঝুঁকিতে যে ৪০ জেলা
- দেশে এলো ২০ লাখ ডোজ টিকা
- আগামী তিন মাসে দেড় কোটি করোনা টিকা আনবে সরকার
- এবার ১৮ বছর বয়সীরাও পাবেন টিকা, ৮ আগস্ট থেকে নিবন্ধন
- সিনোফার্ম থেকে সাড়ে সাত কোটি ডোজ টিকা কিনছে সরকার
- গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হবে ৭ সেপ্টেম্বর থেকে
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

