১০ দিন ধরে নিখোঁজ মা ও মেয়েকে জিডির ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার
প্রকাশিত: ১৪:২২, ১০ মে ২০২৬
ফাতেমাতুজ জহুরা ওরফে জুহি। ছবি-সংগৃহীত
ফরিদপুরে ১০ দিন ধরে নিখোঁজ থাকা মা ও মেয়েকে মাত্র ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাত আটটার দিকে শহরের টেপাখোলা এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমীর হোসেন।
এর আগে শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে নিখোঁজ ফাতেমাতুজ জহুরা ওরফে জুহি নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ও তা মা'র সন্ধান চান শিশুটির পিতা জামাল উদ্দিন ওরফে কানু। সেখানে তিনি উল্লেখ করেন , ৩০ এপ্রিল বিকেলে মায়ের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না । নিখোঁজ জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়-এর চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। কানু পরিবার নিয়ে ফরিদপুর শহরের লাক্সারী হাসান টাওয়ারের দ্বিতীয় তলায় বাস করেন।
নিখোঁজ শিশুর বাবা কানু শনিবার বেলা সারে ১২টার দিকে বলেন, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। জুহির মা মানষিক ভাবে অসুস্থ, তার নাম এলিজা শারমিন (৪৮), এর আগে প্রায় ১৬/১৭ বার তিনি এভাবে নিখোঁজ হয়ে আবার ফিরে এসেছেন। এজন্যই প্রথমেই প্রশাসনের সহযোগিতা না চেয়ে পরিচিত জায়গাগুলো খোঁজ করার চেষ্টা করছি। আজ ১০ দিনেও তাদের সন্ধান মেলেনি। তাই আজ থানায় জিডি করার সিদ্ধান্ত নিয়েছি। তারপর শনিবার দুপুর ২টার দিকে তিনি কোতোয়ালি থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মা ও মেয়ে নিখোঁজ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, আমরা তাদেরকে খুঁজে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
এর ৬ ঘণ্টার মধ্যে শহরের টেপাখোলা এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে শিশুটির পিতা পিতা জামাল উদ্দিন ওরফে কানু সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,,
ভাই আপনাদের নিকট আমি চির কৃতজ্ঞ। আপনারা নিউজ করেছিলেন বলেই পুলিশ দ্রুত আমার স্ত্রী ও কন্যাকে টেপাখোলায় পান্নু ভাইয়ের ভাড়াটিয়া আমার স্ত্রীর চাচাতো ভাইয়ের ভাড়ার বাসায় থেকে উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারের পর জুহি ও তার মা এলিজা শারমিনকে জুহিন নানীর জিম্মায় তাদের বাসায় নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমীর হোসেন বলেন, নিখোঁজের বিষয়টি আমাদেরকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল, আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাত্র ৬ ঘণ্টার মধ্যে নিখোঁজ ওই শিশু ও তার মাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এরপর আমরা শিশু ও তার মায়ের ইচ্ছায় তার পরিবারের জিম্মায় দিয়েছি এবং অভিযোগকারী জিডি তুলে নিয়েছেন।
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

