ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
প্রকাশিত: ১৪:৪৩, ১৫ নভেম্বর ২০২০
নায়াব ইউসুফ
আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর পৌরসভার নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়ন পেয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়া একইদিনে অনুষ্ঠিতব্য মধুখালী পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাহাবুদ্দিন আহমেদ সতেজ। তিনি মধুখালী পৌর বিএনপির সভাপতি। বিএনপি দলীয় সূত্র হতে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, শনিবার বিকেল পাঁচটার দিকে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয় হতে নায়াবা ইউসুফের হাতে ফরিদপুর ও মধুখালী পৌরসভার মেয়র পদের এই দলীয় মনোনয়ন তুলে দেন মনোনয়ন কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী কর্মকর্তা আব্দুস সাত্তার।
এসময় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর শহর বিএনপির সিনিয়র সহ- সভাপতি এমটি আক্তার টুটুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক উপস্থিত ছিলেন।
চৌধুরী নায়াব ইবনে ইউসুফ বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী ও সদর আসন হতে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের জেষ্ঠ্য কন্যা। বিগত জাতীয় নির্বাচনের সময় ফরিদপুরের বহুল সমালোচিত ও বিতর্কিত রাজনৈতিক শক্তির মদদে দায়েরকৃত একটি মিথ্যা হয়রানীমুলক হত্যা মামলার আসামী হয়ে কারাবন্দি হয়ে তিনি ব্যাপক আলোচিত নেত্রী হয়ে উঠেন।
এছাড়া এ নির্বাচনে এর আগে গতকাল শুক্রবার আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। এতে ফরিদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাব বোস এবং মধুখালীতে পান ওই পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোরশেদ আলম লিমন।
রোববার এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার পাশাপাশি জল্পনা-কল্পনাও চলছে।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

