ঢাকা, ০৮ আগস্ট, ২০২৬ | শ্রাবণ ২৩ ১৪৩৩
ঢাকা, ০৮ আগস্ট, ২০২৬       
Shruhid Tea

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টিকে তমার আইনি নোটিশ

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:২৪, ২৩ মে ২০২৪

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টিকে তমার আইনি নোটিশ

তমা মির্জা ও মিষ্টি জান্নাত

ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা তমা মির্জাকে  ‘মানহানিকর মন্তব্য’ করছেন আরেক নায়িকা মিষ্টি জান্নাত। এই অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে (মিষ্টি জান্নাত) আইনি নোটিশ দিয়েছে ফারজানা ইয়াসমিন তমা (তমা মির্জা)।

বৃহস্পতিবার (২৩ মে) রেজিস্ট্রি ডাকযোগে তমা মির্জার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ প্রেরণ করেন। 

আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তমার উদ্দেশে মিষ্টির এমন আপত্তিকর মন্তব্যে তার ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

বৃহস্পতিবার ডাকযোগে তমা মির্জার পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবি সজীব মাহমুদ আলম। আইনি নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং‘ ... নায়িকা হয়েছে তমা মীর্জা: জান্নাত’ শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী।

নোটিশে এও বলা হয়, এ সব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তার (তমা মির্জার) সুনাম নষ্ট হয়েছে। এ ধরণের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে। তাই নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তীতে এ ধরণের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আইনি নোটিশ প্রসঙ্গে গণমাধ্যমে তমা মির্জা বলেন, যা বলার এবং যা করার আমার আইনজীবি করছেন। তবে এটুকু বলতে চাই, ছাড় দিতে বেশি বাড় বেড়েছে। এসবে আর ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বিন্দুমাত্র ছাড় পাবে না কেউ।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত