শাহ আব্দুল করিম (এসএকে) অ্যাওয়ার্ড পেলেন সুজন বড়ুয়া
প্রকাশিত: ১৮:৩৮, ৩০ নভেম্বর ২০২৩
নাট্য পরিচালক সুজন বড়ুয়া
শাহ আব্দুল করিম (এসএকে) অ্যাওয়ার্ড-২০২২ এ ভূষিত হলেন গুণী নাট্য পরিচালক সুজন বড়ুয়া। ‘ঢাকা সাংস্কৃতিক সংগঠনের’ উদ্যোগে রাজধানীর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জমকালো আয়োজনের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ‘বিভ্রাট’ নাটকটির জন্য তাকে ২০২২ সালের শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কারটি দেয়া হয়। নাটকটি রচনা করেছেন রাজীব মণি দাস।
এ সময় সুজন বড়ুয়া’র হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে. এম খালিদ, এমপি। বিশেষ অতিথি অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানটি
সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।
সুজন বড়ুয়া এযাবৎ প্রায় ৫০টির অধিক নাটক নির্মাণ করেছেন। এছাড়া পরিচালিত ‘বান্ধব’ চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় আছে।
সম্মাননা প্রসঙ্গে সুজন বড়ুয়া বলেন, ‘যে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আরো ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারি।’
বর্তমান কাজের ব্যস্ততা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান সামনে ৩টি একক নাটক নির্মাণের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করা কথা রয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- পরীমণির গোপন ভিডিও ভাইরাল (ভিডিও)
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’
ফরিদপুরে নিহত সেই ট্রাকচালকের এতিম শিশুকন্যার পাশে প্রধানমন্ত্রী

