মাদক মামলায় হাজিরা দিলেন পরীমনি
প্রকাশিত: ১৯:৩৭, ২৯ আগস্ট ২০২৩
পরীমনি
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়েছেন। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে পরীমনির পক্ষে হাজিরা দেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী রিফাত।
মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল সোমবার। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী মামলাটি উচ্চ আদালতে স্থগিতাদেশ শুনানির জন্য আদেশ আছে বলে আদালতে জানান। এছাড়া অপর দুই আসামি আদালতে হাজিরা দেন। এরপর আদালত পরবর্তী কার্যক্রমের জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেন।
গত ৯ জানুয়ারি পরীমনির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।
এর আগে ২০২২ সালের ১২ মে পরীমনির আইনজীবী ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করেন। এরপর গত ২ জুন আদালত পরীমনির ব্যক্তিগত হাজিরা মওকুফ করেন।
২০২১ সালের ৪ আগস্ট অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস জব্দ করা হয়। তার ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল জব্দ করা হয়।
পরদিন গত ৫ আগস্ট র্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। তদন্ত শেষে ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত পরীমনিসহ তিন আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, চিত্রনায়িকা পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। ২০২০ সালের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়।
বঙ্গবাণীডটকম/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- পরীমণির গোপন ভিডিও ভাইরাল (ভিডিও)
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

