ফরিদপুরে মহাসড়ক চার লেন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশিত: ১৬:০৫, ১৩ জুলাই ২০২৫
ছবি- বঙ্গবাণী
ফরিদপুর-ভাঙা মহাসড়ক চার লেনে সম্প্রসারণ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সভাপতি মাহমুদুল হাসান ওয়ালিদ এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে ফরিদপুর শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর বিএনপি'র আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জামাতের কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক আব্দুর তাওয়াব, জেলা আমির বদরউদ্দিন আহমেদ, সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, শিক্ষাবিদ এম এ সামাদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফারিয়ান ইউসুফ, বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক গ্রুপের কর্মকর্তা দীন মোহাম্মদ দিনূ, সমাজকল্যাণ ফন্টের আহ্বায়ক হায়দার মোল্লা, ভিপি গিয়াস, আবরার নাঈম ইতু, ইমদাদুল হক খান, দিদারুল ইসলাম শাহ, মোঃ আরাফাত, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমিন কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন মিঠু, গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর আহ্বায়ক নিতাই রায়, কনজ্যুমার ভয়েস এর সাধারণ সম্পাদক রুমন চৌধুরী, ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন তনু, প্রমূখ।
এ সময় তারা ভাঙ্গা-ফরিদপুর মহা সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরে বলেন, এই রাস্তায় বর্তমানে চলাফেরা করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। যে কারণে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
পাশাপাশি রাস্তার ক্ষতির কারণে অনেক সময় দুর্ঘটনায় মানুষজন মারা যাচ্ছে। এই মহাসড়কে টি এখন আর শুধু সংস্কার করলেই হবে না। অবশ্যই একে চার লেনে রূপান্তরিত করতে হবে।
এটা জনগণের দাবি এখানে কোন আপস চলবে না, অবিলম্বে এ রাস্তার কাজ শুরু করা না হলে আগামী ২৩ শে জুলাই ফরিদপুরের সর্বস্তরের জনগণকে নিয়ে মহাসড়ক অবরোধ করা হবে। এ ব্যাপারে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- ফরিদপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

