নতুন চলচ্চিত্রে মৌ খান
প্রকাশিত: ১৬:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
মৌ খান
নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন দর্শকপ্রিয় নায়িকা মৌ খান। ব্ল্যাক পিপার এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ চলচ্চিত্রটির নাম ‘ডিলিট’। এটি নির্মাণ করবেন সুজন বড়ুয়া। রোমান্টিক প্রেমের এই চলচ্চিত্রটির নায়িকা চুক্তিবদ্ধ হলেও নায়ক ও অন্যান্য অভিনয় শিল্পীরা এখনো চুড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিচালক সুজন বড়ুয়া।
পরিচালক জানান, চলচ্চিত্রটি নির্মিত হবে ফ্যান্টাসি রোমান্টিক প্রেমের গল্পে। বাস্তবে যা এখনো হয়নি এমন একটি প্রেমের গল্প উঠে আসবে এখানে। আগামী এপ্রিল মাসে ডিলেট’র শুটিং শুরু হবে। ঢাকার কিছু মনোরম লোকেশন ও সিলেটসহ নানা অঞ্চলে চলবে চিত্রায়ন।
চলচ্চিত্রটির নামকরণ প্রসঙ্গে সুজন বড়ুয়া বলেন, ‘মানুষের প্রেম-ভালবাসার মাঝে অনেক কিছু ডিলিট করা হয়। এমন গল্পই দেখা যাবে পর্দায়। তাই নাম রেখেছি ‘ডিলিট’। যা কিছু মন্দ প্রেম থেকে তা ডিলিট করে শুদ্ধ প্রেমের কথা বলব আমরা। নায়ক এখনো নিশ্চিত হয়নি। খুব শিগগিরই নায়কসহ অন্যান্য শিল্পী তালিকা প্রকাশ করা হবে।
চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে নায়িকা মৌ খান বলেন, ‘নতুন চলচ্চিত্রের গল্পটি ভীষণ চমৎকার। পড়েই ভালো লেগেছে। আমার চরিত্রটিও দারুণ। এজন্য এতে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি চলচ্চিত্রটি দর্শকদেরকে হলে টানবে।’
২০১৯ সালে মোহাম্মাদ আসলাম পরিচালিত ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালী পর্দায় অভিষেক হয় মৌ খানের। মুক্তির অপেক্ষায় রয়েছে সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’, শফিক হাসানের ‘বাহাদুরী’, মনতাজুর রহমান আকবরের ‘যেমন জামাই তেমন বউ’, ‘অমানুষ হলো মানুষ’, মোহাম্মাদ আসলামের তবুও প্রেম দামী, শাহীন সুমন এর ‘মাফিয়া’সহ আরো বেশ কয়েকটি চলচ্চিত্র। এছাড়া নির্মানাধীন রয়েছে রাজু আহমেদের ‘প্রেম কাব্য’ নামে একটি চলচ্চিত্র।
বঙ্গবাণীডটকম/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- পরীমণির গোপন ভিডিও ভাইরাল (ভিডিও)
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

