দেশের প্রেক্ষাগৃহে হিন্দি চলচ্চিত্র মুক্তির অনুমতি দিল সরকার
প্রকাশিত: ২০:১৭, ১১ এপ্রিল ২০২৩
ছবি-সংগৃহীত
দেশের প্রেক্ষাগৃহে হিন্দি চলচ্চিত্র মুক্তির অনুমতি দিল সরকার। চলতি বছর শুরুর দিকে দেশের প্রেক্ষাগৃহে ভারতের সিনেমার মুক্তির পক্ষে মত দেয় চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। আর বেশ কয়েক বছর ধরেই একই দাবি করে আসছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই মর্মে একটি প্রজ্ঞাপন জারি করে।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এই অনুমতিপত্রে জানানো হয়, সাফটা ভুক্ত দেশ হতে উপমহাদেশীয় ভাষায় নির্মিত ১০টি সিনেমা বছরে আমদানি করা যাবে। বিপরীতে সমান সংখ্যক বাংলাদেশি সিনেমা রপ্তানি করতে হবে।
তবে সেটি আপাতত দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমতি দেওয়া হয়েছে। যা আমদানি ও রপ্তানি করতে পারবেন বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশকরা।
যেখানে আরও বলা হয়, সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে মতামত চাওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় সেই আবেদনে ইতিবাচক সাড়া দেয়। মূলত সেই সূত্রেই ১০ এপ্রিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে চলচ্চিত্র আমদানি ও রপ্তানির এই সিদ্ধান্ত পাঠায় বিএফডিসিসহ সিনেমা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে।
এখানে শর্ত হিসেবে বলা হয়েছে, আমদানি করা সিনেমাগুলো দুই ঈদ ও দুর্গাপূজার সপ্তাহে বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না। এর বাইরে সারা বছরই ছবিগুলো উন্মুক্ত রাখা যাবে দেশের প্রেক্ষাগৃহে। পাশাপাশি প্রতিটি ছবির সাব টাইটেল থাকতে হবে এবং সেন্সরবোর্ডের ছাড়পত্র নিতে হবে।
এদিকে, দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা মুক্তির জোর দাবি ওঠে শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’মুক্তির পরপরই। সাফটা চুক্তির আওতায় এটি দেশে মুক্তির প্রস্তুতি নিয়েছিল নির্মাতা-প্রযোজক অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। অবশেষে মুক্তির অনুমতি পাওয়ার পর অনেকেই ধারণা করছে, ‘পাঠান’ দিয়ে দেশের বাজারে নতুন অধ্যায় শুরু হচ্ছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- পরীমণির গোপন ভিডিও ভাইরাল (ভিডিও)
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’
ফরিদপুরে নিহত সেই ট্রাকচালকের এতিম শিশুকন্যার পাশে প্রধানমন্ত্রী

