তীব্র তাপদাহে বেঁকে গেছে রেললাইন
প্রকাশিত: ১৮:২৩, ৩০ এপ্রিল ২০২৪
ছবি-সংগৃহীত
ঢাকা-নরসিংদী রুটের পূবাইলে তীব্র তাপদাহে বা অতিরিক্ত তাপমাত্রায় রেললাইন বেঁকে গেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে আড়িখোলা এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী রেলস্টেশনের রেল পুলিশের ইনচার্জ ছোটন শর্মা টঙ্গী জংশন স্টেশন মাস্টার রাকিবুর রহমানের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অতিরিক্ত তাপমাত্রায় আড়িখোলা এলাকায় একাধিক স্থানে রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
রেললাইন মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বঙ্গবাণীডটকম/এমএস
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’
ফরিদপুরে নিহত সেই ট্রাকচালকের এতিম শিশুকন্যার পাশে প্রধানমন্ত্রী
ফরিদপুরে তেল নাই লেখা ২ পাম্পে অভিযানে মিললো ৫৪ হাজার লিটার তেল

