কঙ্গনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশিত: ১১:৫২, ২ মার্চ ২০২১
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত
গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। অন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এই আদেশ জারি করেছেন। জানা গিয়েছে, জাভেদ আখতারের করা মানহানির মামলার পরিপ্রেক্ষিতে এই পরোয়ানা জারি করা হয়। সমন জারি করা সত্ত্বেও আদালতে হাজির হননি অভিনেত্রী। এই কারণেই এই নির্দেশ বলে জানা গিয়েছে।
এক সংবাদ সংস্থার সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে আদালতের উচ্চপদস্থের দারস্থ হবেন অভিনেত্রীর আইনজীবী। ২৬ মার্চ মামলার পরবর্তী দিন হিসেবে ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, এক সর্বভারতীয় নিউজ চ্যানেলের মঞ্চে জাভেদ আখতারের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের জন্য গত বছর নভেম্বর মাসে কঙ্গনার বিরুদ্ধে অন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা দায়ের হয়েছিল। অন্যদিকে গত ৩রা ডিসেম্বর এই মামলায় ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেন জাভেদ আখতার। এরপর আদালতের তরফে জুহু পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে। সেই ভিত্তিতেই কঙ্গনার বিরুদ্ধে সমন জারি করে আদালত। তবে নির্ধারিত দিনে সমন পাঠানো হলেও আদালতে উপস্থিত হননি বলি কুইন। যার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বঙ্গবাণী/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- পরীমণির গোপন ভিডিও ভাইরাল (ভিডিও)
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

