ঢাকা, ০৮ আগস্ট, ২০২৬ | শ্রাবণ ২৪ ১৪৩৩
ঢাকা, ০৮ আগস্ট, ২০২৬       
Shruhid Tea

এবার বাংলায় অনুমতি পেলো ‘এম আর-নাইন: ডু অর ডাই’

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:০৬, ২৯ আগস্ট ২০২৩

এবার বাংলায় অনুমতি পেলো ‘এম আর-নাইন: ডু অর ডাই’

‘এম আর নাইন: ডু অর ডাই’ সিনেমার পোস্টার ও সেন্সর বোর্ডের ছাড়পত্রের সনদ | ছবি: সংগৃহীত

ইতিমধ্যে মুক্তি পেয়েছে মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘এম আর নাইন: ডু অর ডাই’। তবে এতদিন কেবল ইংরেজিতে মুক্তির অনুমতি পেয়েছিল চলচ্চিত্রটি। এই তথ্য জানিয়েছেন চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আঃ আজিজ।

তিনি বলেন, ‘ভাষাগত বেড়াজাল ভাঙতে এবার বাংলায় মুক্তিরও ছাড়পত্র পেলো এই সিনেমা। ২৯ আগস্ট বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বাংলায় মুক্তির ছাড়পত্র দেওয়া হলো চলচ্চিত্রটিকে। ফলশ্রুতিতে দর্শকরা বাংলায় 'এম আর-নাইন'- দেখতে পাবেন ১ সেপ্টেম্বর থেকে’। 

কাজী আনোয়ার হোসেনের লেখা মাসুদ রানা সিরিজের বইগুলো নিয়ে কমবেশি ক্রেজ দেখা যায় এদেশের প্রত্যেক জেনারেশনের মাঝেই। সিনেমাটি নিয়েও তাই প্রত্যাশা ছিল অনেক। কিন্তু ২৫ আগস্ট মুক্তি পাওয়ার পর থেকে তেমন সাড়া ফেলতে সক্ষম হয়নি আসিফ আকবর পরিচালিত ছবি ‘এম আর-নাইন: ডু অর ডাই’।

এবার যেহেতু বাংলায় মুক্তির ছাড়পত্র পাওয়া গেলো, এবার পর্দার মাসুদ রানা বাঙালী দর্শকদের হলমুখী করতে সক্ষম হবে বলেই আশাবাদি চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কতৃপক্ষ।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত