ইতালির উৎসবে বাংলাদেশী চলচ্চিত্র ‘ময়না’
প্রকাশিত: ১৯:২৯, ১২ মে ২০২৪
ছবি-সংগৃহীত
ইতালির উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশি চলচ্চিত্র ‘ময়না’। আলিম উল্যাহ খোকনের কাহিনী ও প্রয়োজনায় ‘ময়না সিনেমার চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ গলফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালের ১০ম অধিবেশনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে মনোনিত হয়েছে চলচ্চিত্রটি।
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত চলচ্চিত্রটিতে বাংলাদেশের গ্রামীণ প্রান্তিক পর্যায়ের মধ্যবিত্ত পরিবারের উচ্চভিলাসী একটি মেয়ের বেড়ে উঠা এবং সাংসারিক জীবনের কঠিন বাস্তবতায়, শহরের সংগ্রামী দিনগুলি ফুটে উঠেছে।
ময়না সিনেমাতে অভিনয় করেছেন রাজ রিপা, কায়েস আরজু, আমান রেজা, আফ্ফান মিতুল, জিলানী, সুব্রত, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, খলিলুর রহামান কাদরী, সূচনা সিকদার, আনোয়ার, সিমান্ত, স্মৃতি রানী দেবী, তাহমিনা মোনা, মন্টু, সোহেল, সাব্বির, শিশু শিল্পী জান্নাতুল ভোর, বিশেষ চরিত্রে আপন ও শিশির সরদার।
চলচ্চিত্রটির প্রযোজক আলিম উল্যাহ খোকন বলেন, ময়না’র আন্তর্জাতিক সাফল্যে আমরা মুগ্ধ। জাজ মাল্টিমিডিয়া থেকে আমরা অনেক ভালো ও ব্যবসা সফল সিনেমা নির্মাণ করেছি এবং অব্যাহত ভাবে করে যাচ্ছি। আমরা যেমন নায়ক-নায়িক তৈরী করেছি, তেমনি নতুন পরিচালকও তৈরী করেছি। আমাদের ময়না বিভিন্ন দেশের উৎসবে প্রশংসিত হচ্ছে, আশা করছি বাংলাদেশেও ময়না ব্যবসা সফল ও প্রশংসিত হবে।
ময়না সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘ বলেন ইউরোপের একটি উৎসবে বাংলাদেশের সিনেমা মনোনিত হওয়া মানেই আমাদের কাছে পুরস্কার পাওয়ার আনন্দের থেকে বেশি। গলফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ইতালীর অত্যান্ত মর্যাদাবান চলচ্চিত্র উৎসব। এই উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় স্থান পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ইতালী, মেক্সিকো, মরোক্ক ও বাংলাদেশের সিনেমা। এশিয়ার একমাত্র চলচ্চিত্র হিসেবে লড়বে ময়না, এটি বাংলা চলচ্চিত্রের জয়।
তিনি আরো বলেন, আমাদের ময়না সিনেমা দক্ষিণ কোরিয়ার ২১তম ‘আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব ২০২৪ এ মনোনিত হয়েছে। এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩ এ ময়না সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার পেয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের মর্যাদাবান উৎসবগুলিতেই ময়না স্থান করে নিচ্ছে, সামনে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি, এই অর্জন আমার টিমকে দিতে চাই।
মেঘ আরো জানান, দক্ষিণ কোরিয়াতে ময়না সিনেমার প্রিমিয়ারের পাশাপাশি ১৫ দিনের একটি আন্তর্জাতিক ফিল্ম ওয়ার্কশপে অংশগ্রহণ করবে। বিভিন্নি দেশের প্রথিতযশা ১৬ জন পরিচালকের সাথে যৌথ কর্মশালা পরিচালনা করবেন এবং চলচ্চিত্রের উপর আলোচনা করবেন তিনি। দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত অপোরিয়াকে সিনেমার অলিম্পিক বলা হয়ে থাকে, বিগত ২০ বছর যাবত আয়োজন হলেও এই প্রথম বাংলাদেশী চলচ্চিত্র ময়না মনোনয়নের মধ্য দিয়ে বাংলাদেশ অংশ গ্রহণের সুযোগ পেলো।
গলফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হবে ইতালীর নেপল উপসাগরের সৈকতে আগামি ১১-১৪ জুন পর্যন্ত। উৎসবের অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার তালিকায় স্থান করে নিয়েছে-মরোক্কর জিহানে এল বাহার পরিচালিত ‘ট্রিপল এ’।
বাংলাদেশের মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত ‘আই ওয়ান্ট টু বি মাদার’ (ময়না)।
ইতালির স্টেফানো উসারডি পরিচালিত ‘উইদ্যাউট এজ’, আন্দ্রেয়া বিফুলকো পরিচালিত ‘করসা আবুসিভা’, ব্র্যান্ডো ইমপ্রোটা পরিচালিত ‘লা পারফেজিওন’। যুক্তরাষ্ট্রের চাইসেন বিচাম পরিচালিত ‘হোয়াট উই ফাইন্ড অন দ্য রোড’, জুলিয়া হ্যালপেরিন, জেসন কর্টলুন্ড পরিচালিত ‘ক্রুকডফিঙ্গার’। কানাডার টেলর ওলসন পরিচালিত ‘লুক এট মি’।
মেক্সিকোর মাউরো মাউদ পরিচালিত ‘উনা ললাবে হাচিয়ে ইল পাসাদু’। স্পেনের কার্লোস অ্যাসিতুনো পরিচালিত ‘সেপ্টেম্বার’।
বঙ্গবাণীডটকম/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- পরীমণির গোপন ভিডিও ভাইরাল (ভিডিও)
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

