অপুকে নিয়ে পরে যাওয়া ভিডিও ভাইরাল, যা বললেন নিরব
প্রকাশিত: ১৯:১৯, ১৩ মার্চ ২০২৩
অপু বিশ্বাস এবং নিরব হোসাইন
চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং দর্শকপ্রিয় অভিনেতা নিরব হোসাইন নেচে মঞ্চ মাতাচ্ছিলেন। ‘আয়না তুমি হৃদয়ের আয়না’ গানের তালে নাচতে গিয়ে দু‘জনে ঘটান বিপত্তি। নাচের শেষ অংশে অপুকে কোল তোলার চেষ্টা করেন নিরব। ধপাস করে উল্টে পরে যান দুজনই। এতে অপ্রস্তুত হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। তবে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে এই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে হয় এই অনুষ্ঠান। তবে নিজেদের সামলে নিয়ে পারফরম্যান্স শেষ করেন তারা। কিন্তু ইতোমধ্যে তাদের পড়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নিরবকে নিয়ে কটু মন্তব্য করছেন নেটিজেনরা। এমনকি অপু বিশ্বাসকে বডি শেমিংও করছেন অনেকে। যা অপু ও নিরবের নজরে এসেছে। এবার সেই বিপত্তির আসল কারণ জানালেন নায়ক।
নিরবের ভাষ্য, অনেকেই মনে করছেন অপুর ওজন বেশি, যে কারণে তাকে কোলে তুলতে গিয়ে পড়ে গেছি। কিন্তু ঘটনা আসলে তা নয়। মূল সমস্যা ছিল স্টেজে। স্টেজটির দৈর্ঘ্য ছিলো খুবই স্বল্প। ফ্লোর ছিল টাইলস করা, একেবারে পিচ্ছিল। সেখানে আটজন নৃত্যশিল্পীসহ আমরা দু’জন পারফর্ম করছিলাম। হাত-পা খুলে নাচার মতো অবস্থা ছিল না।
তিনি আরও বলেন, অপু যে ড্রেস পরেছিল, সেটির নিচের অংশ ছিল সিনথেটিক ফেব্রিক্স। নাচের মধ্যে তাকে তুলতে গিয়ে আমি পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম। এটা নিছকই দুর্ঘটনা।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বঙ্গবাণীডটকম/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- পরীমণির গোপন ভিডিও ভাইরাল (ভিডিও)
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
সহকর্মিদের ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন, ন্যায় বিচার চান অধ্যক্ষ
ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
এবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার
ফরিদপুরে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমান
মডেল বানানোর প্রলোভনে পতিতালয়ে বিক্রি, আসামির ৭ বছরের কারাদণ্ড
‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিদের ১১০% সহযোগিতা করতে হবে’
‘গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে’

