ঢাকা, ০৮ আগস্ট, ২০২৬ | শ্রাবণ ২৪ ১৪৩৩
ঢাকা, ০৮ আগস্ট, ২০২৬       
Shruhid Tea

মিথিলা ও সৃজিত মুখার্জি ঘর ভাঙনের সুর

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৫৪, ২৭ মে ২০২৩

মিথিলা ও সৃজিত মুখার্জি ঘর ভাঙনের সুর

রাফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত মুখার্জি

দর্শকপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেছিলেন। এরপর থেকে সুখেই সংসার করে আসছেন। এমনকি সৃজিতকে বিয়ের পর মিথিলা টলিউডেও কাজ শুরু করেছেন। মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ, সিনেমা ইত্যাদি।

কিন্তু কলকাতার প্রথম সারির গণমাধ্যম আনন্দবাজারে শুক্রবার (২৬ মে) একটি গসিপ আর্টিকেল প্রকাশিত হয়েছে। যেখানে নাম-ছবি উল্লেখ না করে এক তারকা দম্পতির বিচ্ছেদের ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, স্বামী-নির্মাতা নতুন এক নারীতে মজেছেন। সে কারণেই নাকি ভাঙছে তাদের ঘর। মাস দুয়েকের মধ্যে নাকি কাগজ-কলমে তাদের ছাড়াছাড়ি হয়ে যাবে।

ওই আর্টিকেলে যেসব বর্ণনা দেওয়া হয়েছে, তাতে সৃজিত-মিথিলার দিকেই ইঙ্গিত যায়। ফলে দেশের বিভিন্ন গণমাধ্যমেও তাদের ‘বিচ্ছেদ’ সম্ভাবনার খবর প্রকাশ করছে।

বিষয়টি নিয়ে মিথিলার বলেছেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে? এই মুহূর্তে শুটিংয়ে আছি।

এর আগে গেলো বছরের নভেম্বরে সৃজিত-মিথিলার বিচ্ছেদের গুঞ্জন গজিয়েছিলো। তখনও তারা গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছিলেন। মিথিলা জানিয়েছিলেন, কাজের সূত্রে তারা দুজনই ভিন্ন জায়গায় অবস্থান করেন। এ কারণে তাদেরকে একসঙ্গে দেখা যায় না।

উল্লেখ্য, বিয়ের পর প্রায়শ পারিবারিক কিংবা পেশাগত বিভিন্ন আয়োজনে একসঙ্গে দেখা দিতেন মিথিলা ও সৃজিত। এছাড়া কন্যা আইরাকে নিয়ে ঘুরতেও যেতেন। সেসব ছবি শেয়ার করে নিতেন অনুসারীদের সঙ্গে। তবে মিথিলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ডিসেম্বরের পর থেকে তাদেরকে একসঙ্গে কোনও ছবি আপলোড করছে দখো যায়নি।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত