ঢাকা, ০৮ আগস্ট, ২০২৬ | শ্রাবণ ২৪ ১৪৩৩
ঢাকা, ০৮ আগস্ট, ২০২৬       
Shruhid Tea

প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ছুটে গেল: রিয়াজ

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ২০:৩৩, ১৬ মে ২০২২

প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ছুটে গেল: রিয়াজ

রিয়াজ আহমেদ ও তার স্ত্রী তিনা এবং কন্যা আমিরা। ছবি- ফেসবুক থেকে নেওয়া।

বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্রে অনেকটা অনিয়মিত ঢালিউডের চকলেট হিরো রিয়াজ। চলচ্চিত্রে অনিয়মিত হলেও রয়েছেন চলচ্চিত্র শিল্পীদের সঙ্গেই। এছাড়া নিজের ব্যাবসা নিয়েও ব্যস্ততা রয়েছে তার। তবে এর মধ্যেও সময় পেলেই মাছ শিকারে রেড়িয়ে পরেন ঢাকাই চলচ্চিত্রের এই সুপারস্টার। গতকাল একটি বড় কাতলা মাছ ধরেছেন তিনি। মাছ ধরার খুশি শেয়ার করে নিজের ফেসবুক দেয়ালে রিয়াজ লিখেছেন-

আমাদের এবারের ছুটির বাড়তি পাওয়া এই বিশাল মনস্টার কার্প (কাতল), এই সাইজের মাছ এখন বেশ বিরল। মাছটি ল্যান্ডিং করানো কঠিন ছিল। কারন আমার মাছ তোলার নেটের থেকে এটার আকার বড়। শেষে পানিতে নেমে মিনার ভাই এটা কে অনেক কসরত করে ডাঙ্গায় তোলেন। 

প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ছুটে গেল, সেই টেনশনে ভিডিও করা হয়নি আমার ফোনে, কেউ যদি ভিডিও করে থাকেন, ইনবক্স করবেন প্লিজ। সৃষ্টিকর্তাকে জানাই কৃতজ্ঞতা।
 
ধন্যবাদ তিনা ও আমিরা, রোদে পুড়ে আমাকে সময় দেবার জন্য, ধন্যবাদ প্রাণের মানুষ মিনার ভাই ও আপনার সকল স্টাফ কে, ধন্যবাদ ‘প্রিমিটিভ ফিশিং বাই আকিব’ এর আকিব ভাইকে... আপনার টোপ ও চার ছাড়া এটা সম্ভব হতো না। আর ওজন? আমি নিজেই বাঁকা হয়ে আছি।

মাছের ওজনের বিষয়টি মুঠোফেোন জানতে চেয়েছিলাম আমরা। এ বিষয়ে রিয়াজ বলেন, ‘গাজীপুরের একটি রিসোর্টের পুকর থেকে ধরা হয়েছে মাছটি। এর ওজন ১৪ কেজি। সময় পেলেই এখানে মাছ ধরতে আসি। এত বড় কাতলা এর আগে কখনো ধরা হয়নি।’

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত